Tuesday, May 12, 2026

বাতিল হচ্ছে ৫,১০,১০০-র নোট?

Date:

Share post:

আগামী মার্চ মাসের পরেই বাজার থেকে ধীরে ধীরে ৫, ১০ এবং ১০০ টাকার পুরনো নোট তুলে নেওয়ার কথা চিন্তা ভাবনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই তথ্য জানিয়েছেন, আরবিআইয়ের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি. মহেশ।
অভিযোগ, ১০ টাকার কয়েন বহু খুচরো ব্যবসায়ী নিতে চান না। ওই মুদ্রা আসল নাকি নকল, তা নিয়ে এখনও বাজারে ধোঁয়াশা রয়েছে। জেলা স্তরের সিকিউরিটি কমিটি এবং মুদ্রা পরিচালনা কমিটির একটি বৈঠকে বি. মহেশ বলেছেন, ১০ টাকার কয়েন বাজারে ঘোরাই বন্ধ হয়ে গিয়েছে। যার জন্য ব্যাঙ্ক এবং আরবিআই–কে অনেক সমস্যায় পড়তে হচ্ছে ।
যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি।
কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম অবশ্য জানিয়ে দিয়েছে এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। এরকম কোনও পরিকল্পনা সরকারের নেই। মার্চ মাসের পরও সমান ভাবে গুরুত্ব দেওয়া হবে পাঁচ, ১০ ও ১০০ টাকার নোটকে।
আসলে জল্পনার সূত্রপাত আরবিআইয়ের একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তি। তাতে আরবিআই জানিয়েছে পাঁচ, ১০ ও ১০০ টাকার পুরোনো নোট ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হবে। যদিও সাধারণ মানুষকে আশ্বস্ত করে আরবিআইয়ের তরফে বলা হয়েছে, পুরোনো নোটের সিরিজ, যা বাজারে রয়েছে তা তুলে নেওয়ার কাজ শুরু হয়েছে। তবে ইতিমধ্যেই বাজারে চলে এসেছে পর্যাপ্ত পরিমাণে ৫, ১০ ও ১০০ টাকার নতুন নোট। তাই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

Related articles

ভোট পরবর্তী হিংসার বলি ২ তৃণমূল কর্মী! ছবি পোস্ট করে বিজেপি-র পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক

ভোট পরবর্তী হিংসার শিকার তৃণমূল কর্মীরা- অভিযোগ তুলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ক্ষমতায় এসেই ৭১৭ মদের দোকান বন্ধ থালাপতির! বড় প্রভাব পড়বে রাজস্বে

মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay)। ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে থাকা ৭১৭টি মদের...

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...