Saturday, March 14, 2026

এবার বিশ্ব-দরবারে রাজ্যের ‘দুয়ারে সরকার’ এবং ‘ পাড়ায় সমাধান’

Date:

Share post:

‘দুয়ারে সরকার’ (Duare Sarkar )এবং ‘ পাড়ায় সমাধান'(Parai somadhan), রাজ্য সরকারের এই দুই নজিরবিহীন প্রকল্প এবার বিশ্ব দরবারে৷

দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক এবং UNESCO, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের(ADB) মতো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নবান্নে (Nabanno) আমন্ত্রণ জানালো রাজ্য সরকার৷ আগামীকাল, বুধবার, নবান্ন সভাঘরে রাজ্য সরকারের উন্নয়ণমূলক কার্যসূচি তুলে ধরতেই বিশেষ এই উদ্যোগ নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার৷ বিধানসভা ভোটে উন্নয়ণকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল৷ সেই লক্ষ্যেই রাজ্যের প্রতিটি উন্নয়ন এবং জনকল্যাণমুখী প্রকল্পের সাফল্যের বিবরণ এবার দুনিয়াজুড়ে ছড়িয়ে দিতে চাইছে রাজ্য৷

পাশাপাশি, ঠিক পরের দিন, বৃহস্পতিবার রাজ্যে পালিত হবে ‘জাগ্রত দিবস’৷ ওইদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রাক্তণ মাওবাদী এবং KLO জঙ্গিদের জন্য বিশেষ কিছু প্রকল্প এবং পুনর্বাসন প্রকল্প ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে বেশকিছু প্রাক্তন মাওবাদী ও KLO জঙ্গির হাতে তুলে দেওয়া হবে চাকরির নিয়োগপত্র৷ ওই মঞ্চ থেকেই লেপচা ভবন ও আদিবাসী ভবনের উদ্বোধনও করবেন মমতা৷

জানা গিয়েছে, ওইদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির থাকবেন সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, স্পেশাল হোমগার্ডরা৷ এদের জন্যও বিশেষ কিছু প্রকল্প ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী ৷ যেসব জঙ্গি এখনও অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেননি, তাদের জন্যও ঘোষণা করা হবে রাজ্যের বিশেষ প্যাকেজ৷

আরও পড়ুন-ভিক্টোরিয়া-কাণ্ড: বিধানসভায় নিন্দা প্রস্তাব চায় তৃণমূল

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...