Wednesday, May 13, 2026

আবহাওয়ার খামখেয়ালিপনা, ফের জাঁকিয়ে শীত

Date:

Share post:

রাজ্যে খামখেয়ালিপনা আবহাওয়ার। আবার জাঁকিয়ে ঠান্ডা বঙ্গে। জেলায় জেলায় শীতের আমেজ আরও কয়েকদিন। ফের স্বাভাবিকের নীচে নামল কলকাতার পারদ। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি।গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি নিচে। জমিয়ে শীতের আমেজ কলকাতায়। বেলা বাড়লে খানিকটা কমবে শীতের আমেজ। আগামী কয়েকদিন ১৫ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায়।

বুধবারও ঘন কুয়াশায় মোড়া ছিল উত্তরবঙ্গে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়িতে ঘন কুয়াশার সর্তকতা। দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে নেমে আসবে কোথাও কোথাও। আগামীকাল ঘন কুয়াশার সর্তকতা দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি থাকবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে আজ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও পরে তা পরিষ্কার হয়ে যায়। শুক্রবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়খন্ড লাগোয়া জেলাগুলিতে।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ফেব্রুয়ারীতে। তার আগে শৈত্যপ্রবাহ চলছে উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিসহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-এ। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারে ‘কোল্ড ডে’ পরিস্থিতি। ঘন কুয়াশা থাকবে পাঞ্জাব উত্তর প্রদেশ এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

আরও পড়ুন-পার্টি অফিস নিয়ে হরিনাভিতে বিজেপির দু’গোষ্ঠীর সংঘর্ষ, দর্শক দিলীপ ঘোষ

Advt

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...