Friday, May 22, 2026

দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত চোখ: রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপে যেতে পারবেন না অনির্বাণ

Date:

Share post:

দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত চোখ। রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন না শ্যুটার (Shooter)। অভিযোগ, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তাঁর হোটেলে (Hotel) দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। ব্যাপক মারধরের হোটেল মালিক তথা রাজ্যস্তরের রাইফেল শ্যুটার-সহ এক কর্মচারীকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া (Chuncura) ঘড়ির মোড়ে। অভিযোগ, বন্ধের সময় বাইকে করে জনা সাতেক দুষ্কৃতী জনতা হোটেলে যায়। এরপর পছন্দসই খাবার চায় তারা। দোকান মালিক বলেন, এখন দোকান বন্ধ হচ্ছে। কোন খাবার নেই। এরপরই দুষ্কৃতীরা রাজ্যস্তরের শ্যুটার অনির্বাণ (Anirban) মারতে শুরু করে বলে অভিযোগ। মালিককে বাঁচাতে গিয়ে প্রহৃত হয় হোটেলে ম্যানেজার গোবিন্দ বারিক। লুট করা হয় ক্যাশবাক্স। ভাঙচুর করা হয় হোটেলের চেয়ার টেবিলে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর চুঁচুড়া খড়ুয়াবাজার থেকে তিন দুষ্কৃতীকে ধরা হয়। ঘটনার পর থেকেই আতঙ্কিত আক্রান্ত সহ গোটা ঘড়ির মোড়ের ব্যবসায়ীরা। দুষ্কৃতীদের মারে দুচোখ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অনির্বাণের। বাঁ চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। বাধ্য হয়েই আসানসোলে অনুষ্ঠিত রাজ্য শ্যুটিং চ্যাম্পিয়নশিপে আর অংশগ্রহণ করতে পারবেন না তিনি।

আরও পড়ুন- মুখ্যসচিবের আশ্বাস: আপাতত হচ্ছে না ৭২ ঘণ্টার বাস ধর্মঘট

Advt

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...