Friday, June 26, 2026

মুখ্যসচিবের আশ্বাস: আপাতত হচ্ছে না ৭২ ঘণ্টার বাস ধর্মঘট

Date:

Share post:

আপাতত হচ্ছে না ৭২ ঘণ্টার বাস ধর্মঘট। সরকারকে সময় দিতে চান মালিকরা। বুধবার বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানিয়েছে বাস মালিক সংগঠন।

এদিন বৈঠক শেষে বাস মালিকরা জানান, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়(Alapan Benarjee) তাঁদের আশ্বাস দিয়েছেন। সেই কারণে অপেক্ষা করতে চান তাঁরা। তবে সরকারকে ১৪ ফেব্রুয়ারি (February) পর্যন্ত সময় বেঁধে দিয়েছে মালিক সংগঠন। নির্ধারিত সময়ের মতো তাদের দাবি না মানলে ফের আন্দোলনে নামবে তারা।

পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির দাবিতে তিনদিন বাস-মিনিবাস (Bus-MiniBus) ধর্মঘটের ডাক দিয়েছিল মালিক সংগঠনগুলি। ২৮, ২৯ এবং ৩০ জানুয়ারি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রমিক-মালিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম ভাড়া দ্বিগুণ না করলে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মুখ্যসচিবের (Chief Secretary) সঙ্গে আলোচনার পরে বিষয়টি নিয়ে আশ্বাস পেয়ে আপাতত ধর্মঘটের রাস্তা থেকে সরে আসছে বাস মালিক সংগঠনগুলি।

আরও পড়ুন- ‘জেডিইউ সন্ধান’: এবার প্রতি মাসে কাগজ বের করবেন নীতীশকুমার

Advt

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...