Tuesday, March 31, 2026

কেষ্টপুরে শুভেন্দুকে কালো পতাকা তৃণমূলের, গাড়িতে হামলা করার অভিযোগ

Date:

Share post:

এবার কলকাতায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। বুধবার কেষ্টপুর (Kestopur) এলাকায় তাঁকে কালো পতাকা দেখিয়েছে তৃণমূল (TMC) কর্মীরা। জেড ক্যাটেগরি নিরাপত্তা, বুলেট প্রুফ গাড়ি সত্ত্বেও ঝাণ্ডার ডান্ডা দিয়ে তাঁর গাড়িতে হামলাও চালানো হয়েছে বলে বিজেপির অভিযোগ।

বুধবার ঝাড়গ্রামে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সঙ্গে এক জনসভা সেরে কলকাতায় আসেন শুভেন্দু। কেষ্টপুর এলাকার বারোয়ারিতলায় আরও একটি জনসভায় প্রধান বক্তা ছিলেন তিনি৷
সেই সভায় যোগ দিতে বুলেট-প্রুফ গাড়ি চেপে যখন সভাস্থলের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই কেষ্টপুরের মাঝেরপাড়া এলাকায় রাস্তায় ধারে দাঁড়ানো তৃণমূল কর্মীরা শুভেন্দুকে কালো পতাকা দেখান। এর ফলে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ে শুভেন্দুর কনভয়। দাঁড়িয়ে থাকার সুযোগে কালো পতাকার ডান্ডা দিয়ে শুভেন্দুর গাড়ি, পুলিসের গাড়ি পেটানো হয় বলে অভিযোগ। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দেয় পুলিস। কিছুক্ষণ পর নির্দিষ্ট সভাস্থলের দিকে রওনা হয়ে যান শুভেন্দু।

এরপর সভামঞ্চে উঠে শুভেন্দু অধিকারী বলেন, “সিপিএম আমলেও এখানে মিটিং করতে এসেছি। কিন্তু এমন পরিস্থিতিতে পড়তে হয়নি।” ওই মঞ্চেই বিজেপি নেতা সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) ‘হামলাকারীদের ‘ইঞ্চিতে ইঞ্চিতে’ বুঝিয়ে দেওয়ার হুংকার দেন৷

আরও পড়ুন- আদালতের নির্দেশে জেল হাজতে গেলেন অ্যালকেমিস্ট-কর্তা কে ডি সিং

Advt

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...