Monday, June 8, 2026

দিলীপ ঘোষের ফেসবুকে ‘বিষ’ ছড়ানো পোস্ট, প্রতিবাদ সর্বস্তরে

Date:

Share post:

ভোটের মুখে বিষ ছড়ানোর খেলা শুরু করে দিল বিজেপি (BJP)। সরাসরি উস্কানিমূলক প্রচার শুরু হলো সোশ্যাল মিডিয়ায় (Social Media)। দুর্ভাগ্যের বিষয় হলো এবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (BJP State president Dilip Ghosh) ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই প্রচার। এই পোস্টটি তিনি নিজে করেছেন, না তাঁর ফেসবুক অ্যাকাউন্ট যিনি দেখেন, তিনি করেছেন, তা জানা যায়নি। তবে পোস্টটি যে প্ররোচনামূলক তা বলার অপেক্ষা রাখে না।

পোস্টটিতে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেস বাংলাদেশের স্লোগান ‘জয় বাংলা’ (Joy Bangla) ব্যবহার করছে। কয়েকটি অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেটার বা অভিনেতাদের দেখা গিয়েছে। আর সেটাকেই হাতিয়ার করে পোস্টে লেখা হয়েছে, গ্রেটার বাংলাদেশ গড়াই লক্ষ্য তৃণমূলের।

প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন পোস্ট? আসলে রাজ্যের উন্নয়ন আর একের পর এক প্রকল্পে কেন্দ্রের খাতায় পশ্চিমবঙ্গের প্রথম হওয়ার বিরুদ্ধে বিজেপির বলার কিছু নেই। ‘স্বাস্থ্য সাথী’ (Sasthya Sathi) থেকে ‘দুয়ারে সরকার'(Duare Sarkar) উদ্যোগ জনপ্রিয়তা পেয়েছে। তার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার নেই বিজেপির৷ ফলে উস্কানিমূলক প্রচারই আপাতত হাতিয়ার। মেরুকরণ রাজনীতিকেই বেছে নিয়েছে। ভোট যত এগিয়ে আসবে, এমন প্রচার যে বাড়বে তা অনুমান করা যাচ্ছে।

কী বলছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ? তাঁরা বলছেন, ভাগ্যিস বিজেপি তুলনা টানতে গিয়ে জাতীয় সঙ্গীতের কথা টেনে আনেনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ( Rabindranath Tagore) লেখা গান দু’দেশের জাতীয় সঙ্গীত (National Song)। এবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ (Amar sonar bangla) গাইলে বলা হবে হয়তো বাংলাদেশের জয়গান করা হচ্ছে! পোস্টটি দেখে অনেকে আবার ব্রিটিশ শাসনকালের ‘ডিভাইড অ্যান্ড রুল’ ( Divide and rule) সর্বনাশা পদ্ধতির কথা বলেছে। তাঁরা বলছেন, এইভাবেই ভাগাভাগির খেলা শুরু করেছে গেরুয়া শিবির।

আর তৃণমূল কংগ্রেস সাফ বলছে, প্রচারে কোনও হাতিয়ার না থাকায় বিভেদমূলক প্রচার চালানো হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। বাংলার মানুষই প্রতিবাদ করবেন। দলমত নির্বিশেষে তাঁরা এই প্রচার মেনে নেবেন না। কেউই এই উস্কানিতে পা দেবেন না।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...