Saturday, March 14, 2026

কোন্নগরে প্রবীর ঘোষালের সমর্থনে পোস্টার, ছিঁড়লেন স্থানীয়রাই

Date:

Share post:

দলীয় পদ ছাড়ার পরেই উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের (Prabir Ghoshal) ছবি দিয়ে ‘দাদার অনুগামী’ পোস্টার পড়ল। বৃহস্পতিবার সকালে কোন্নগর (Konnogar) শহরজুড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় প্রবীর ঘোষালের ছবি দিয়ে পোস্টার আর নীচে লেখা ‘দাদার অনুগামী’। কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল (Tmc) দলের কোর কমিটি ও দলের জেলার মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়ে দেন প্রবীর। তারপর বিধায়কের অফিসের সামনে ওঠে ‘গদ্দার’ স্লোগান। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল দলের একাংশ।

আরও পড়ুন:তাপস রায়ের মন্তব্য ঘিরে বিধানসভায় তুলকালাম, বিক্ষোভ বাম-কংগ্রেসের

তবে. এদিন সকালে আবার দেখা যায় কোন্নগর শহরের বিভিন্ন জায়গায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী পোস্টার (Poster)। এবিষয়ে প্রবীর ঘোষাল জানান, কারা এই কাজ করেছে তিনি জানেন না। তবে, অনেকেই তাঁকে ভালবাসেন। তাই দলীয়পদ ছাড়ার পরেও পাশে থাকার বার্তা দিতে এই ব্যানার হতে পারে বলে মত বিধায়কের। তবে, বেলা বাড়তেই কোন্নগরের প্রবীর ঘোষালের ছবি দেওয়া দাদার অনুগামী পোস্টার ছিঁড়ে ফেলেন স্থানীয় কয়েকজন। এই পোস্টার ঘিরে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আবার রাজনীতির অন্য সমীকরণ শুরু হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advt

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...