Tuesday, May 19, 2026

শুক্রবার গোয়ার বিরুদ্ধে তিন পয়েনটের লক্ষ‍্যে মাঠে নামছে লাল-হলুদ ব্রিগেড

Date:

Share post:

শুক্রবার আইএসএলে ( isl) এফসি গোয়ার( fc goa) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( sc east bengal)। প্রথম লেগে গোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল রবি ফাউলারের দল। সেই ম‍্যাচে লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাইট। তবে দ্বিতীয় লেগে বিরাট কোহলির দলে বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ‍্যে নামছে লাল-হলুদ ব্রিগেড। কারণ প্লে অফে যেতে হলে জিততেই হবে ইস্টবেঙ্গলকে।

বৃহস্পতিবার লাল-হলুদের সহকারি কোচ টনি গ্রান্ট সাংবাদিক সম্মেলনে বলেন,” আমরা প্রতি ম‍্যাচেই জয়ের জন‍্য ঝাপাই। কিন্তু ম‍্যাচে সেরকম সাফল‍্য আসে না। আমরা তিনটে ম‍্যাচ ১০ জনে খেলেছি। তবে এখন দল অনেকটাই তৈরি। দল অনেক ভাল খেলছে এখন। আশা করি গোয়ার বিরুদ্ধে তিন পয়েন্ট আসবে আমাদের ঘরে।”

শেষ ম‍্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হেরে ১৩ ম‍্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে রবি ফাউলারের দল। ওপর দিকে ১৩ ম‍্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এফসি গোয়া। তবে সেসব নিয়ে ভাবতে নারাজ টনি। টনির কথায় এই গোয়ার বিরুদ্ধে দুরন্ত গোল করেছিল ব্রাইট। ইস্টবেঙ্গলের সহকারি কোচ আশা করছেন শুক্রবারও ফিরতি লেগে গোয়ার বিরুদ্ধে দুরন্ত খেলবে ইস্টবেঙ্গলের এই তারকা বিদেশি স্ট্রাইকার।

আরও পড়ুন:বসল বাকি দুটি স্টেন্ট, স্থিতিশীল মহারাজ, সৌরভকে দেখতে হাসপাতালে মুখ‍্যমন্ত্রী

Advt

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...