Tuesday, June 16, 2026

পুলিশ ও প্রশাসনিক আমলাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে ফের টুইট রাজ্যপালের

Date:

Share post:

এর আগেও একাধিকবার পুলিশ ও প্রশাসনিক আমলাদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। শুক্রবার ফের একবার কড়া ভাষায় রাজ্য প্রশাসনকে বিঁধলেন তিনি ।
টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় লিখেছেন, প্রধানমন্ত্রী কিষান যোজনা থেকে শুরু করে একাধিক ইস্যুতে রাজ্য সরকার মুখ ফিরিয়ে নিয়েছে । প্রধানমন্ত্রী কিষান যোজনার থেকে মুখ ফিরিয়ে রাখার জন্য রাজ্যের ৭০ লাখ কৃষকের প্রত্যেকে ১৪ হাজার টাকা করে পাননি বলে টুইটারে লেখেন রাজ্যপাল । রাজ্য সরকারের সমালোচনা করে তিনি লেখেন, “সব মিলিয়ে রাজ্যের কৃষকরা ১০ হাজার কোটি টাকার বঞ্চনার শিকার হচ্ছেন ।”

বৃহস্পতিবার নেতাজি ইনডোরে জাগ্রত বাংলার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভিনরাজ্যের থেকে আসা পুলিশ ও প্রশাসনের আমলাদের নিয়ে তৈরি করা এক বৃহত্তর পরিবারের কথা তুলেছিলেন । সেই প্রসঙ্গ টেনেও রাজ্য সরকারের সমালোচনা করেছেন রাজ্যপাল ।

Related articles

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...

অরিজিতের পথেই প্রীতম, বলিউডকে বিদায় বাঙালি সুরকারের!

প্লেব্যাক ছেড়েছেন অরিজিৎ (Arijit singh), এবার কি সুরের জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন সুরকার প্রীতমও? জন্মদিনের রাতে শিল্পীর...

প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না কাশির সিরাপ! জারি নির্দেশিকা

ওষুধের দোকানে আর প্রেসক্রিপশন দেওয়া হবে না কাশির সিরাপ(cough syrups)। মঙ্গলবার নয়া বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল কেন্দ্রীয়...