Tuesday, June 16, 2026

শুভেন্দুর তৈরি করা ‘স্ক্রিপ্টই’ অনুসরণ করলেন রাজীব

Date:

Share post:

শুভেন্দুর তৈরি করা স্ক্রিপ্টই অনুসরণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধায়ক পদ ছাড়া শুধু সময়ের অপেক্ষা ছিল। শুক্রবার বিধানসভায় গিয়ে পদত্যাগ পত্র জমা দিলেন রাজীব। জানা যাচ্ছে, একইসঙ্গে তিনি ২৪ ঘণ্টার মধ্যে তৃণমূল কংগ্রেস ছাড়ছেন। ৩১ জানুয়ারি হাওড়ার ডুমুরজলায় সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, শাহের সভাতেই পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ও।

এর আগেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। অপেক্ষা ছিল কবে তিনি বিধায়ক পদ এবং দলের সদস্য পদ ছাড়বেন। আজ বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজীব। এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অনেকে হঠাৎ ইস্তফা দিচ্ছেন কিছু মিডিয়া বিরাট উত্তেজনা তৈরি করছে, আমি মনে করছি এর মধ্যে উত্তেজনার কিচ্ছু নেই। আমি আগেই বলেছি একটা শেষ জানা গোয়েন্দা কাহিনীর কিছু চরিত্রে কয়েকজন অভিনয় করছে। একদিন মন্ত্রিত্বে ইস্তফা, প্রচার। একবার বিধায়ক পদে ইস্তফা প্রচার। এরপরে হয়ত দলকে মেইল করা হবে সদস্য পদ ছাড়া। তার একটা প্রচার। এবং অবশেষে বিজেপিতে। এই সম্পূর্ন নীতিহীন অবস্থান, ধর্মনিরপেক্ষ মঞ্চ থেকে গিয়ে পুরদস্তুর একটা সাম্প্রদায়িক দলে নাম লেখানো এবং বিভিন্ন কারণে, সেগুলো প্রত্যাশিত। যে দল তাঁদেরকে এত সম্মান দিল,শেষের দিকে এসে ভোটের মুখে শত্রুপক্ষের সঙ্গে হাত মেলানো, এটা বিশ্বাসঘাতকতা। দল এক এবং ঐক্যবদ্ধ রয়েছে।”

আরও পড়ুন-রাজ্যপালের ভাষণ ছাড়াই বিধানসভার অধিবেশন! ফের টুইট-তোপ ধনকড়ের

Advt

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...