Tuesday, May 19, 2026

এই মরশুমে হচ্ছে না রঞ্জি ট্রফি, তবে ফেব্রুয়ারিতে হতে চলেছে বিজয় হাজারে, জানিয়ে দিল বিসিসিআই

Date:

Share post:

এই মরশুমে হচ্ছে না রঞ্জি ট্রফি( ranji trophy) । জানিয়ে দিল বিসিসিআই ( bcci) । তবে রঞ্জি ট‍্রফি না হলেও, বিজয় হাজারে ট্রফি (vijay hazare trophy) খেলা হবে, তাও জানিয়ে দিল বোর্ড।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে জয় শাহ ( jay shah)বলেন,” এই মরশুমে আয়োজন করা হচ্ছে না রঞ্জি ট্রফি। তবে এতে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি না হয়, সেদিকে নজর রাখছি। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মেয়েদের ক্রিকেট শুরু করা। বিজয় হজারে ট্রফির সঙ্গে মেয়েদের একদিনের টুর্নামেন্টও খেলা হবে। বিনু মাঁকড় ট্রফি অনূর্ধ্ব-১৯ ও আয়োজন করা হবে। ২০২০-২১ মরসুমের জন্য পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

৩১ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল। বিজয় হাজারে ট্রফি কবে হবে তা এখনও ঠিক করেনি বিসিসিআই। তবে ফেব্রুয়ারি থেকে বিজয় হাজারে শুরুর চিন্তা ভাবনায় বোর্ড।

এই মরশুমে রঞ্জি না হওয়ার প্রসঙ্গে জয় শাহ বলেন,”রাজ্যগুলিকে বোর্ডের তরফে জিজ্ঞাসা করা হয় রঞ্জি নাকি বিজয় হজারে, কোন টুর্নামেন্ট খেলতে তারা আগ্রহী? বেশির ভাগ রাজ্যেই ৫০ ওভারের টুর্নামেন্টকেই বেছে নিয়েছ।”

আরও পড়ুন:সৌরভের অপেক্ষায় সুধীর, টেস্ট ম‍্যাচ দেখতে কথা বলতে চান দাদার সঙ্গে

Advt

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...