Wednesday, March 25, 2026

কৃষক আন্দোলন: সিংঘু সীমান্তে অশান্তির জেরে গ্রেফতার ৪৪ বিক্ষোভকারী

Date:

Share post:

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলের(tractor tally) পর গত শুক্রবার ফের একবার হিংসার আগুন ছড়ায় সিংঘু সীমান্তে(Singhu border)। সেই হিংসার ঘটনায় এক তলোয়ারধারী কৃষকসহ(Farmer) মোট ৪৪ জনকে গ্রেফতার করল পুলিশ। সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া হত্যা সহ ভারতীয় দণ্ডবিধি একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর নাগাদ একদল যুবক সিংঘু সীমান্তে এসে উপস্থিত হয়। নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করে তারা জানায় অবিলম্বে আন্দোলন স্থল খালি করে দেওয়ার জন্য। বিক্ষোভকারী কৃষকদের উদ্দেশ্যে তারা স্লোগান দেয় ‘খালিস্থান মুর্দাবাদ’, ‘তিরঙ্গার অপমান সইবে না হিন্দুস্থান।’এই ঘটনাকে কেন্দ্র করে কৃষকদের সঙ্গে বচসা বাধে অজ্ঞাতপরিচয় ওই যুবকদের। কৃষকদের অভিযোগ, সকাল থেকেই স্থানীয় বাসিন্দার নাম করে ওই ব্যক্তিরা তাদের ওপর চড়াও হন। ইট পাথর ছোড়ার পাশাপাশি তাদের তাঁবুও ছিড়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ ও সশস্ত্র বাহিনী। ব্যারিকেড ভেঙে কৃষকদের ওপর ছড়া হওয়ার চেষ্টা করলে বাধ্য হয়ে লাঠিচার্জ ও কাঁদানো গ্যাস ব্যবহার করে পুলিশ। পুলিশ, উত্তেজিত জনতা ও কৃষকদের সংঘর্ষের জেরে এক পুলিশ কর্মী আহত হন। তার উপর আন্দোলনকারীরা কৃষক তলোয়ার নিয়ে চড়াও হন বলে অভিযোগ ওঠে। আহত ওই অফিসারের নাম প্রদীপ পালিওয়াল।

আরও পড়ুন:অমিতের পাঠানো বিমানে দিল্লি যাচ্ছেন রাজীব-সহ চারমূর্তি, আজই যোগদান: সূত্র 

অন্যদিকে শুক্রবার মুজাফফরনগরে কৃষকদের মহা পঞ্চায়েত বসে সেখানে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের বাধা সত্ত্বেও গাজীপুর সীমান্তে আন্দোলনকারী রাখবেন তারা আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত কোনো ভাবেই পিছু হটার প্রশ্ন নেই। পাশাপাশি আজ শনিবার মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনশন করার সিদ্ধান্ত নিয়েছে দেশের কৃষকরা।

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...