Sunday, May 10, 2026

ফের মার্কিন মুলুকে অসম্মানিত জাতির জনক, ভেঙে ফেলা হল গান্ধীজীর মূর্তি

Date:

Share post:

গান্ধীজীর মৃত্যুবার্ষিকীতে বিদেশের মাটিতে অসম্মানিত হলেন জাতির জনক মহাত্মা গান্ধী(Mahatma Gandhi)।আমেরিকার(America) ক্যালিফোর্নিয়াতে(California) একটি পার্কে উপড়ে ফেলা হলো মহাত্মা গান্ধীর ব্রোঞ্জের মূর্তি। ন্যক্কারজনক এই ঘটনার তদন্তে নেমেছে মার্কিন পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে খালিস্থান পন্থীদের(Khalistan supporter) হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রের খবর, উত্তর ক্যালিফোর্নিয়ার ডেভিস শহরে সেন্ট্রাল পার্কে অবস্থিত ছিল মহাত্মা গান্ধীর এই মূর্তি। বছর চারেক আগে ভারত সরকারের তরফে ৬ ফুট লম্বা ২৯৪ কেজি ওজনের এই মূর্তিটি উপহার দেওয়া হয়। গত ২৭ জানুয়ারি সকালে পার্কের নিরাপত্তারক্ষীরা দেখেন মূর্তিটি মাটিতে পড়ে রয়েছে। মূর্তির পায়ের অংশ ভাঙা। ভেঙে ফেলা হয়েছে মূর্তির মাথাও। তড়িঘড়ি মূর্তিটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। অবশ্য মূর্তির কিছু অংশের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।

আরও পড়ুন:কৃষক আন্দোলন: সিংঘু সীমান্তে অশান্তির জেরে গ্রেফতার ৪৪ বিক্ষোভকারী

অন্যদিকে জানা গিয়েছে, অর্গানাইজেশন ফর মাইনোরিটিস ইন ইন্ডিয়া নামক একটি সংগঠন মূর্তিটি বাসানো নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে আসছিল। এই ঘটনার পেছনে তাদের হাত রয়েছে কিনা তদন্ত চলছে। পাশাপাশি এই মূর্তি ভাঙার ঘটনাকে সমর্থন করে টুইট করতে দেখা গিয়েছে খালিস্থানপন্থী একাধিক গোষ্ঠীকে। এই ঘটনাকে অত্যন্ত ভালো একটি ঘটনা বলে উল্লেখ করেছে তারা। অবশ্য আমেরিকার মাটিতে এই ঘটনা প্রথমবার নয়, ২০২০ সালে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর করে খালিস্তান সর্মথকরা।

Advt

Related articles

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...