Saturday, May 16, 2026

কৃষক-বিক্ষোভের জের, বন্ধ হল ইন্টারনেট পরিষেবা

Date:

Share post:

দিল্লি (Delhi) সীমান্তে কৃষকদের বিক্ষোভের মাঝেই স্থগিত করা হল ইন্টারনেট পরিষেবা। এমনই জানাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিঙ্ঘু, গাজিপুর এবং টিকরি দিল্লির সীমান্তবর্তী অঞ্চল হল কৃষক-বিক্ষোভের কেন্দ্রবিন্দু। সেই কারণেই দু’দিনের জন্য সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক (Union Home Ministry)।

শনিবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিঙ্ঘু, গাজিপুর এবং টিকরি দিল্লির সীমান্তবর্তী অঞ্চল হল কৃষক-বিক্ষোভের কেন্দ্রবিন্দু। তাই ২৯ জানুয়ারি রাত ১১ টা থেকে ৩১ জানুয়ারি রাত ১১ টা পর্যন্ত সেখানে অস্থায়ীভাবে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

হরিয়ানা (Haryana) সরকার শুক্রবার সন্ধে ৫ টা পর্যন্ত ১৭ টি জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছিল।

সাধারণতন্ত্র দিবসের (Republic Day) দিনই কৃষক-বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। বেধেছিল কৃষক-পুলিশ সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কৃষকদের ওপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছোঁড়া হয় টিয়ার গ্যাসও। ওইদিন ট্রাক্টর উল্টে মারা যান এক কৃষকও। কৃষক-পুলিশ সংঘর্ষে আহত হন কয়েকশো পুলিশও। কয়েক লক্ষ কৃষক দিল্লি সীমান্তে আন্দোলন চালাচ্ছে ২৬ নভেম্বর থেকে। শুধুমাত্র তিনটি কৃষি আইন বাতিলের জন্য। কিন্তু কৃষি আইনগুলি প্রত্যাহার করে নিতে কোনওরকমে রাজি নয় কেন্দ্রীয় সরকার। একাধিকবার কেন্দ্র-কৃষক বৈঠকেও মেলেনি রফাসূত্র।

মঙ্গলবারের সহিংসতার পরে উত্তরপ্রদেশ সরকার গাজিপুর থেকে বিক্ষোভকারীদের অপসারণের নির্দেশও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের নেপথ্যে কি ইরান-যোগ?

Advt

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...