Monday, April 6, 2026

প্রবীরের উপর ক্ষুব্ধ কোন্নগরের তৃণমূল কর্মীরা, মাতলেন উৎসবে

Date:

Share post:

উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল (Prabir Ghosal) দিল্লিতে গিয়ে বিজেপিতে (Bjp) যোগ দেওয়ার তোড়জোড় শুরু হতেই ক্ষোভে ফেটে পড়লেন কোন্নগরের (Konnagar) নবগ্রাম অঞ্চল তৃণমূলের (Tmc) নেতা-কর্মীরা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারের (Apurba Majumder) নেতৃত্বে এদিন নবগ্রাম এলাকায় একদিকে ক্ষোভ আবার বিধায়ক (Mla) চলে যাওয়ায় আনন্দ উৎসব পালন করেন তাঁরা।

নবগ্রামে দলীয় কার্যালয়ের সামনে বিধায়ক প্রবীর ঘোষালের ছবিতে কালি লাগানো থেকে শুরু করে জুতোর মালা পরানো হয়। এরপর বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ওঠে ‘গদ্দার’ স্লোগান। এরপর বিধায়কের ছবি দেওয়া ফ্লেক্স (Flex) পুড়িয়ে দেন তৃণমূলের নেতা-কর্মীরা। এরপর আনন্দ উৎসবে সামিল হন তৃণমূলের নেতা-কর্মীরা। বিধায়ক প্রবীর ঘোষাল চলে যাওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ করেন স্থানীয়রা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার বলেন, “উত্তরপাড়ার তৃণমূলের ‘গদ্দার’ দল ছাড়ার ফলে দল শুদ্ধ হল। উত্তরপাড়ায় আর তৃণমূল দলে দলাদলি থাকবে না। খুব ভালো ফল হবে”।

আরও পড়ুন- হলদিয়ায় মোদির সভায় আমন্ত্রণ পেলেন তৃণমূলের দিব্যেন্দু, জল্পনা দলবদলের

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...