Tuesday, June 23, 2026

ডুমুরজোলার সভা থেকে ‘ডবল ইঞ্জিনে’র বার্তা রাজীব-শুভেন্দুর, ফের উঠল ‘চুপচাপ’ স্লোগান

Date:

Share post:

পুরনো স্লোগানেই সভা সরগরম করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায় ((Rajib Banerjee)। রবিবার, হাওড়ার ডুমুরজলার সভা থেকে তিনি বললেন, কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকলে ডবল ইঞ্জিনে এগোবে বাংলার উন্নতি। তারসঙ্গে বহুদিন আগের “চুপচাপ, পদ্ম ছাপ” স্লোগান দেন রাজীব।

এদিন হাওড়ার ডুমুরজলার সভা থেকে প্রাক্তন বনমন্ত্রী বলেন, “তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। বিজেপি (Bjp) কর্মীদের উন্মাদনা দেখে তাঁর আশা বাংলায় এবার পদ্ম ফুটবেই”। দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “বহুদিন আগে একটা কথা প্রচলিত ছিল সেটাই এবার আবার প্রয়োগ করুন ‘চুপচাপ, পদ্মে ছাপ'”।

এদিন বিজেপি নেতা রাজীব বলেন, কর্মীরাই দলের সম্পদ। এবিষয়ে নিজের পুরনো দলের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজীব বলেন, তাঁদের জন্যই তিনি নেতা হয়েছেন।

আরও পড়ুন:১২০০কোটির এলপিজি টার্মিনালের উদ্বোধনে ৭ফেব্রুয়ারি হলদিয়ায় প্রধানমন্ত্রী: চূড়ান্ত   ঘোষণা পেট্রলিয়াম মন্ত্রীর

রাজীবের সুরে সুর মিলিয়ে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) বলেন, “আমাদের লক্ষ্য, দিল্লিতে ও পশ্চিমবঙ্গে একই সরকার হবে”। তিনি অভিযোগ করেন, মোদির কোনও স্কিম চালু করা হয়নি বাংলায়। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করা হচ্ছে শুভেন্দু। বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাবেন বলে আশ্বাস দেন শুভেন্দু।

বিজেপি নেতা মুকুল রায় (Mukul Roy) বলেন, 2009 প্রথম এসেছিলেন পরিবর্তনের ডাক দিতে। এবার পরিবর্তনের পরিবর্তন প্রয়োজন বলে বক্তব্য মুকুলের।

Advt

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...