Saturday, March 14, 2026

মোদির ‘মন কি বাত’এ ভারতের ঐতিহাসিক জয়ের প্রশংসা

Date:

Share post:

‘মন কি বাত’ এ অস্ট্রেলিয়ার ( Australia )মাটিতে ভারতের ঐতিহাসিক জয়ের কথা বললেন ভারতের( india) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( prime minister narendra modi)। এদিন তিনি ভারতীয় দলের প্রশংসা করেন তিনি। মোদির এই ভাষণে পাল্টা টুইট করেন বিসিসিআই প্রেসিডেন্ট ( bcci president ) সৌরভ গঙ্গোপাধ্যায়( sourav ganguly)। আজই হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তিনি। তারপরই টুইট করেন তিনি। টুইট করেন বিরাট কোহলি ( virat kohli), অজিঙ্কে রাহানে( ajinkya rahane), রবি শাস্ত্রীরা ( ravi shastri)।

রবিবার ‘মন কি বাত’ এ মোদি বলেন,” এই মাসে ক্রিকেট মাঠ থেকে একটা ভাল খবর পেয়েছি আমরা। প্রথমদিকে ঝটকা খেলেও ভারতীয় দল দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে নিয়েছে। আমাদের দলের কঠোর পরিশ্রম এবং ঐক্য সবার কাছে অনুপ্রেরণামূলক।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়কে এমন ভাবেই তুলে ধরেছেন তিনি।

মোদির এই ভাষণের পর মুহূর্তে ভারইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপরই নিজের টুইটারে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,” অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের পারফরমেন্সকে স্বীকৃতি দেওয়ার জন্যে সম্মানীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।”

বিসিসিআইয়ের তরফ থেকে টুইট করে বলে হয়,”  “আপনার প্রশংসা এবং উৎসাহের জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদি। তেরঙা আরও উঁচুতে ওড়ানোর জন্য টিম ইন্ডিয়া আরও পরিশ্রম করবে।”

অজিঙ্কে রাহানে টুইট করে লেখেন,” অনেক ধন্যবাদ স‍্যার। দেশের হয়ে খেলা এটা গর্বের। এরকম ভাবেই দেশের পতাকা উঁচুতে উঠুক।”

আরও পড়ুন:‘বিরাট’ ব‍্যাটে ভয় মইনের

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...