Saturday, May 16, 2026

ফালাকাটায় জায়ান্ট স্ক্রিনে চাক্ষুষ করা যাবে গণবিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি

Date:

Share post:

চারদিনের উত্তরবঙ্গ সফরে আজ সোমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার ফালাকাটায় আদিবাসী দের একটি গণবিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি ।প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে,আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান এলাকার প্রায় ৮০০ পাত্র-পাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে পুলিশ ও প্রশাসনের উদ্যোগে ।মিল রোডের লাগোয়া মাঠে ওই গণবিবাহের অনুষ্ঠানটি হবে।
স্বাভাবিকভাবেই এরকম একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত থাকায় রীতিমতো খুশির জোয়ার ওই এলাকার নিচু তলার তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। এবং প্রত্যেকেরই ইচ্ছা একবার ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার। কিন্তু বাধ সেধেছে সরকারি নিয়মবিধি।

কারণ, সরকারি উদ্যোগে হওয়ায় ওই অনুষ্ঠানে সাধারণের প্রবেশ নিষেধ। যদিও দুধের স্বাদ ঘোলে মেটাতে উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ রায় জানিয়েছেন, ফালাকাটার সাধারণ মানুষ ও তাঁদের কথা ভেবে চারটি জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। সেখানেই চোখ রাখতে হবে সবাইকে।সরাসরি সম্প্রচার করা হবে গণবিবাহের অনুষ্ঠান ও মুখ্যমন্ত্রীর বক্তব্য ।

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...