Tuesday, April 28, 2026

Budget 2021: কৃষিক্ষেত্রে ১৬.৫ লক্ষ কোটি ঋণের লক্ষ্যমাত্রা : অর্থমন্ত্রী

Date:

Share post:

২৬ নভেম্বর থেকে তিনটি কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে কৃষক আন্দোলন চলছে দিল্লির বুকে। সিঙ্ঘু সীমান্তে চলছে কৃষক আন্দোলন। নভেম্বর থেকে তিনটি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে কৃষকদের নিরলস বিক্ষোভের মধ্যেই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কৃষিক্ষেত্রে ঘোষণার জন্য বাজেটের (Budget 2021) একটি অংশ পেশ করলেন। অর্থমন্ত্রী জানান, এ বছরের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা হবে ১৬ দশমিক ৫ লক্ষ কোটি টাকা।

তিনি ঘোষণা করেছেন :

⬛ এ বছরের জন্য কৃষি ঋণের লক্ষ্যমাত্রা হবে ১৬ দশমিক ৫ লক্ষ কোটি টাকা।

⬛ আরও এক হাজার মন্ডিকে সরকারের জাতীয় ডিজিটাল কৃষি বাণিজ্য প্ল্যাটফর্ম “eNAM” এ অংশভুক্ত করতে হবে।

⬛ নির্মলা সীতারমণ জানান, গত বছরে কৃষকদের ন্যূনতম সহায়তা মূল্য আকারে গমের উপর ৭৫,১০০ কোটি টাকা দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, এমএসপির আওতায় ৪৩ লাখেরও বেশি গম চাষকারী কৃষকরা সরকারী সংগ্রহ থেকে লাভবান হয়েছেন। এর আগে তা ৩৫ দশমিক ৫৭ লক্ষ টাকা ছিল।

⬛ অর্থমন্ত্রী বলেন, কৃষি পরিকাঠামো তহবিল কৃষি উৎপাদক বাজার কমিটির (Agricultural Produce Market Committee) পরিকাঠামোগত সুবিধাগুলি বাড়ানোর জন্য উপলব্ধ করা হবে।

⬛ কৃষি পরিকাঠামো তহবিল বৃদ্ধি পেয়ে ৪০,০০০ কোটি এবং মাইক্রো জলসেচ কর্পস দ্বিগুণ হয়ে ১০,০০০ কোটিতে দাঁড়িয়েছে।

⬛ ন্যূনতম সহায়ক মূল্য বা MSP-এর ক্ষেত্রে কস্ট অফ প্রোডাকশনের দেড়গুণ দেওয়া হবে। এতে উপকৃত হবেন ১.২ কোটি কৃষক। অর্থমন্ত্রী বলেন, কৃষকের কল্যাণে সরকার দায়বদ্ধ। তুলোতে MSP ২৫ হাজার কোটি টাকার প্রস্তাব। উপকৃত হবেন ৪৩ লক্ষ কৃষক। এক দেশ এক রেশন কার্ডের প্রস্তাব। বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। কৃষকদের ঋণ দেওয়া হবে ১৫.৫ লক্ষ কোটি টাকা, এর মধ্যে মৎস্য চাষীরাও রয়েছেন।

আরও পড়ুন-৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র বীমাক্ষেত্রে, বাজেটে LIC নিয়েও বড় ঘোষণা নির্মলার

Advt

Related articles

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...