Wednesday, April 8, 2026

মালদায় ছিনতাইয়ের ৪৮ ঘণ্টার মধ্যে ধৃত দুষ্কৃতী

Date:

Share post:

বাইক আরোহীর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে কিনারা করল ইংরেজ বাজার থানার পুলিশ। নগদ ৭ হাজার টাকা, এটিএম সহ ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৩০ জানুয়ারি রাতে যদুপুর এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে ঘটে ঘটনাটি। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ ৩ যুবককে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম, সায়ন সাহা(১৯) ছোটন সাহা (২০) বিশাল মন্ডল (১৯)।বাড়ি পুড়াতন মালদা এলাকায়। সোমবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়। জানা গিয়েছে, বাইক আরোহী টিটু সিংহেল বাড়ি ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায়। সে পেট্রোল পাম্পের কর্মী। বাইক নিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তার রাস্তা আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে।

Related articles

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...