Friday, May 8, 2026

রাজীবকে জিতে দেখানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রসূন

Date:

Share post:

দলবদল করে বিজেপিতে যাওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে প্রসূন বলেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে হারিয়ে দেখাক। তিনি জার্সি খুলে ফেলবেন ।
রাজীব বন্দ্যোপাধ্যায়কে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে বিজেপি ।এই নিরাপত্তা নিয়েও কটাক্ষ করেছেন প্রসূন। তিনি বলেছেন, জেড ক্যাটেগরির নিরাপত্তায় অনেক খরচ। এই খরচ বিজেপি করছে না, সাধারণ মানুষের করের টাকা তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সত্যিকারের জননেতা হলে নিরাপত্তার প্রয়োজন হয় না। সাধারণ মানুষই তাঁর পাশে থাকবে, তাঁকে ভালোবাসবে।
প্রসূন দাবি করেন, ডোমজুড়ের মানুষ এই রাজীবকে মানবেন না। কেননা ওই কেন্দ্রের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন।

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...