Saturday, April 4, 2026

না জানিয়েই মুকুলদের ‘ষড়যন্ত্রে’ রাজীবকে কোর কমিটির বৈঠকে আমন্ত্রণ, ক্ষুব্ধ দিলীপ

Date:

Share post:

দলে ঢুকেই অস্বস্তি তৈরি করে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর রাজীব অস্বস্তিতে ফেললেন খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কার্যত তাঁকে অন্ধকারে রেখে মুকুল-কৈলাশ জোট তিন দিন আগে আসা রাজীবকে দলের কোর কমিটির বৈঠকে জোর করে ঢুকিয়ে দিলেন। প্রকাশ্যে বিরক্তি প্রকাশ না করলেও ঘনিষ্ঠ মহলে দিলীপ বলেছেন, এরা দলটাকে লাটে তুলে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এতদিন ধরে যারা বিজেপিকে রাজ্যে প্রতিষ্ঠিত করল, তারা দিল্লির টিকিট কাটার সুযোগই পেল না। দুদিন এসে এরাই এখন দলের শেষ কথা বলছে!

রাজ্য বিজেপির কোর কমিটিতে রয়েছেন দিলীপ, অমিতাভ, মুকুল, কৈলাশ, শিব প্রকাশ, অরবিন্দ মেনন, শুভেন্দু, সুভাষ সরকার। মোট ৮জন। হঠাৎ করে বারুইপুরের জনসভা শেষ করে শুভেন্দু ও মুকুলদের সঙ্গে দিল্লির বিমানে চেপে বসেন রাজীব।কৈলাশরা রাজ্য সভাপতিকে এই তথ্য গোপন করে গিয়েছিলেন। আর সংসদে ব্যস্ত দিলীপ এ ব্যাপারে মাথাও গলাতে পারেননি। সন্ধ্যায় কৈলাশ-মুকুলদের কাছ থেকে জানতে পারেন রাজীবকে কোর কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। নব্য বিজেপি রাজীবকে কোর কমিটিতে ঢোকানোর ব্যাপারে মূল উদ্যোগ মুকুলের। আর এতেই চটেন দিলীপ। এমনিতেই বিজেপিতে আদি-নব্যর লড়াও চলছে। তার মাঝে দু’দিন আগে বিজেপিতে আসা রাজীবকে কোর কমিটিতে ডাকায় বিস্মিত দিলীপ।

এই মাসেই বিধানসভা ভোটের নির্ঘিন্ট প্রকাশ হবে। তার আগে দলের স্ট্র‍্যাটেজি নিয়ে আলোচনা হয় রাতের বৈঠকে। কয়েক জায়গার প্রার্থী নিয়েই প্রাথমিক কথাও হয়। দুর্বল জেলাগুলিকে চিহ্নিত করে নতুন করে রণকৌশল ঠিক করা হয়। দায়িত্ব বন্টনও করা হয়েছে। রাজীবকে মূলত হাওড়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কোর কমিটিতে রাজীবকে আমন্ত্রণ জানানো নিয়ে বিজেপির অন্দরে বিস্তর ক্ষোভ। অনেকেই বলছেন, সায়ন্তন বসু বা লকেট চট্টোপাধ্যায়দের নাম কী ভাবা যেত না!

আরও পড়ুন- এভাবেও বিয়ে করা যায়! সমুদ্রের ৬০ ফুট গভীরে নবদম্পতির মালাবদল!


Advt

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...