Sunday, June 21, 2026

গুরুদায়িত্বের জন্য দলকে ধন্যবাদ: লকেটের বাজেট বক্তৃতা জুড়ে মোদির প্রশংসা

Date:

Share post:

সংসদে বাজেট পেশ হয়েছে সোমবার। মঙ্গলবার ছিল রাষ্ট্রপতির (President) ভাষণের উপর আলোচনা। সরকার পক্ষের প্রথম বক্তা ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তাঁকে প্রথম বক্তা করায় দলকে ধন্যবাদ জানান লকেট। তারপরেই তাঁর বাজেট বক্তৃতায় মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, এই বাজেট (Budget) দেশকে উন্নয়নের দিশা দেখাবে।

লকেটের বাজেট বক্তৃতার অনেকটা অংশ জুড়েই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রশংসা। তিনি বলেন, মোদির নেতৃত্বে সঠিক পথে এগোচ্ছে ভারত। একইসঙ্গে নেতাজি, স্বামীজি থেকে রবীন্দ্রনাথ- সবই ছিল এদিন বিজেপি সংসদের বক্তব্যে। হিন্দি ও ইংরেজিতে ভাষণের বেশ কয়েকটি বাংলা কবিতার পংক্তি উদ্ধৃত করেন লকেট।

তবে তাঁর ভাষণ চলাকালীন অধ্যক্ষের বারবার বলা সত্ত্বেও বাজেটের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিরোধীদলের সাংসদরা।

নজিরবিহীনভাবে সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় সরকার পক্ষের প্রথম বক্তা ছিলেন লকেট চট্টোপাধ্যায়। আর এখান থেকেই গুঞ্জন শুরু হয় তাহলে কি বাংলায় বিজেপির মুখ লকেট চট্টোপাধ্যায়? পরিস্থিতি সেই ইঙ্গিত দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের।

বিজেপির অন্দরের খবর, দেশের সামনে বাংলার মুখ হিসাবে তুলে ধরা হচ্ছে লকেট চট্টোপাধ্যায়কে। তার প্রথম পদক্ষেপ হিসাবে জাতীয় স্তর থেকে সংসদের বাজেট অধিবেশনকে বেছে নেওয়া হয়েছে। তবে এদিন বক্তৃতায় এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য দলকে ধন্যবাদ জানান লকেট।

আরও পড়ুন- এভাবেও বিয়ে করা যায়! সমুদ্রের ৬০ ফুট গভীরে নবদম্পতির মালাবদল!

Advt

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...