Saturday, May 9, 2026

রামের ভারতের থেকে রাবণের লঙ্কায় সস্তা পেট্রল! বিরোধীরা নয় নয়, বললেন বিজেপি সাংসদ

Date:

Share post:

পেট্রোপণ্যের লাগামছাড়া দাম নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swami)। পেট্রল-ডিজেলের (Petrol-Deseal) দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের হেঁশেলে সরাসরি প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে দুই পেট্রোপণ্যের উপরই সেস চাপিয়েছে কেন্দ্র। যদিও এর প্রভাব খুচরো বিক্রির উপর পড়বে না বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitaraman)।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন রাজ্যসভায় তাদের দলের সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। নিজের টুইটার (Twitter) হ্যান্ডেল তিনি লেখেন, “রামের ভারতে পেট্রলের মূল্য ৯৩ টাকা। সীতার নেপালে ৫৩ টাকা এবং রাবণের লঙ্কায় মাত্র ৫১ টাকায় প্রতি লিটার”। তার এই টুইটকে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা।

গত কয়েক সপ্তাহ ধরেই পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আমজনতার আশা ছিল, বাজেটে পেট্রোপণ্যের উপর আমদানি শুল্ক কমিয়ে স্বস্তি দেবে কেন্দ্র। কিন্তু আমদানি শুল্ক কমিয়ে চাপানো হল সেস। এর জেরে প্রতি লিটার ডিজেলে দিতে হবে ৪ টাকা ও পেট্রলের প্রতি লিটারে আড়াই টাকা করে কৃষি সেস গুণতে হবে। বাজেট পেশের পরদিনই বিজেপি সাংসদের এই টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- নেরকার বিরুদ্ধে তিন পয়েন্ট লক্ষ‍্য মহামেডানের

আরও পড়ুন- নিজের কেন্দ্র থেকেই লড়তে চান শোভন, বিশেষ বন্ধুকে বেহালার রূপকার বললেন বৈশাখী

Advt

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...