Monday, March 16, 2026

সমাপ্তিতে শপথ ফি বছরের, নতুন নামকরণ ‘মহানগর বইমেলা’

Date:

Share post:

শেষ হলো ‘বইমেলা ২০২১’। উত্তর কলকাতার হৃষিকেশ পার্কে শেষ দিনেও উপচে পড়লো ভিড়।সম্বর্ধনায় আপ্লুত প্রকাশকরা।
সমাপ্তি অনুষ্ঠানেও ছিল চাঁদের হাট । ছিলেন শিক্ষাবিদ এবং অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর সমিত রায়,চিন্তাবিদ ও উদ্যোগপতি সমর নাগ, অভিনেতা পরিচালক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত,স্বাতীলেখা সেনগুপ্ত, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য,স্বপ্নময় চক্রবর্তী,হিমাদ্রিশেখর দাসগুপ্ত,বিধায়িকা স্মিতা বক্সী প্রমুখ ।
আগামী বছর থেকে বইমেলার নতুন নামকরণ হলো ‘মহানগর বইমেলা’। লোগো প্রকাশ করেন বিশিষ্টরা। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে পরবর্তী বইমেলা হবে ২৫শে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত। সভা মঞ্চ থেকে দাবি ওঠে হৃষিকেশ পার্কের বইমেলা দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্য বইমেলা কমিটিও অনুসরণ করুক। কী সেই সিদ্ধান্ত? এই বইমেলা কমিটি প্রকাশকদের বিনামূল্যে স্টল প্রদান করেছে এবং সব বইতে ২৫ শতাংশ ছাড় দেওয়ার ব্যবস্থা করেছে। সেই কারণে এই কোভিড পরিস্থিতির মধ্যেও ২০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। দাবি উঠেছে গিল্ডের বইমেলাতেও এই সুযোগ এবং ছাড় দেওয়া হোক। যে গিল্ড কর্তারা এই বইমেলা সফল হওয়া নিয়ে সন্দিহান ছিলেন, তারাও এই বইমেলাকে নিয়ে নিজেদের উচ্ছ্বাস চেপে রাখেন নি। এমনকি এই ছোট্ট পার্ক আদৌ বইমেলা করার উপযুক্ত নয় বলে তারা মন্তব্য করেছিলেন । কিন্তু এখানে উপস্থিত হয়ে তাদের সেই ধারণা বদলে যায় । বরং গিল্ড বুধবারই ঘোষণা করেছে যোধপুর পার্কে এবার তারা বইমেলা করবে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, তবে কী বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটির দেখানো পথেই শেষ পর্যন্ত হাঁটলো গিল্ড ।
শেষদিনেও সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান,ক্যুইজ ইত্যাদিতে মাতোয়ারা ছিলো বইমেলা মঞ্চ। শেষ মুহূর্তে বইয়ের গন্ধ আষ্টেপৃষ্ঠে নিতে বইপ্রেমীদের ভিড় উপচে পড়েছিল।

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...