Saturday, March 14, 2026

ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন, এক ধাক্কায় বিরাট বাড়ল রান্নার গ্যাসের দাম

Date:

Share post:

ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন, এক ধাক্কায় বিরাট বাড়ল রান্নার গ্যাসের (Domestic Gas) দাম। আজ, বৃহস্পতিবার থেকে ২৫ টাকা বেড়ে গেলো রান্নার গ্যাসের দাম। ফেব্রুয়ারির জন্য কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের দাম ঘোষণা করেছিল গত ৩১ জানুয়ারি রাতে। সেই সময় তারা জানিয়েছিল, ১৪.২ কেজির গৃহস্থের রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ছে না। অর্থাৎ, দাম থাকছে ৭২০.৫০ টাকা। কিন্তু চার দিনের মাথায় নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক (Petroleum Ministry)। তারা জানিয়েছে, আজ, বৃহস্পতিবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের দাম হবে ৭৪৫.৫০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় সিলিন্ডার পিছু ২৫ টাকা দাম বাড়ল (Increase)।

আরও পড়ুন:অর্থমন্ত্রী নয়, এবার রাজ্য বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম চলতি মাসের জন্য ঘোষিত হয়েছিল ১৬০৪ টাকা। গত মাসের তুলনায় দাম বেড়েছিল ১৯৪ টাকা। আজ থেকে বাণিজ্যিক সিলিন্ডারের যে নতুন দাম ঘোষিত হয়েছে, তা হল ১৫৯৮ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, বাণিজ্যিক গ্যাসের দাম সামান্য কমানো হল পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে।

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...