Sunday, March 15, 2026

পুরুলিয়ায় শুভেন্দুর সভার আগেই মঞ্চে আগুন, এলাকায় ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

পুরুলিয়ার (Purulia) বিজেপির (BJP) নব্য নেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভার আগেই ব্যাপক উত্তেজনা। স্থানীয় জয়পুর আর বিবি হাইস্কুলের মাঠে সভামঞ্চের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপির দাবি, তাদের সভা ভণ্ডুল করতেই তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটিয়েছে। যদিও তৃণমূলের পাল্টা দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

আজ, বৃহস্পতিবার জয়পুর আর বিবি হাইস্কুলের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। আর এই সভা ঘিরেই এলাকায় চাপা উত্তেজনা। বিজেপি নেতা-কর্মীদের দাবি, বুধবার বিকেলের দিকে এলাকায় শুভেন্দুর কুশপুত্তলিকা দাহ করেন তৃণমূল কর্মী-সমর্থকরা। আর তারপর থেকে এলাকায় উত্তেজনার পারদ আরও চড়েছে। রাতের দিকে জয়পুর আর বিবি হাইস্কুলের মাঠে বিজেপির সভামঞ্চের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। পেট্রল ঢেলে পুরো সভামঞ্চই দুষ্কৃতীরা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে বলেই অভিযোগ তাঁদের।

এদিকে বিজেপির দাবিকে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির। তাদের দাবি, পুরোনো আর নব্য বিজেপি নিজেদের মধ্যে ঝামেলায় এমন কাণ্ড ঘটছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...