Saturday, April 25, 2026

টুইটের জের, গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ

Date:

Share post:

ভারতে লাগাতার চলতে থাকা কৃষক আন্দোলনকে(farmer protest) সমর্থন জানিয়ে টুইট করেছিলেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ(greta thunberg)। যা নিয়ে রীতিমতো সাড়া পড়ে যায় গোটা দেশে। সেই ঘটনার প্রেক্ষিতে এবার আন্তর্জাতিক ওই পরিবেশ আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। তার বিরুদ্ধে কৃষক আন্দোলন নিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় সংবিধান অনুযায়ী গ্রেটার বিরুদ্ধে ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ১৫৩এ ধারায় হিংসা ছড়ানোর অভিযোগ দায়ের হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ একটি টুইটে ভারতে চলতে থাকা কৃষক আন্দোলনের প্রেক্ষিতে তার মতামত ব্যক্ত করেন। তিনি কৃষক আন্দোলনের প্রতি তাঁর সহানুভূতি জানিয়ে লেখেন, আমি সম্পূর্ণভাবে এই আন্দোলনকে সমর্থন করছি। ‘হ্যাশট্যাগ ফার্মারস প্রোটেস্ট ইন ইন্ডিয়া’ টুইট করে গ্রেটা ভারতীয় কৃষকদের প্রতি তাঁর সমর্থনের হাত বাড়িয়ে দেন। টুইটের সঙ্গে একটা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কৃষক আন্দোলন সংক্রান্ত খবরও তুলে ধরেন তিনি। অবশ্য তার আগেই মঙ্গলবার রিহানাও (Rihanna) এই টুইট করে কৃষক বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন। এরপর ভারত সরকারের তরফে এই ঘটনার কড়া বিবৃতি দিয়ে জানানো হয় এই আন্দোলন সম্পূর্ণ ভারতের আভ্যন্তরীণ বিষয়। এই ঘটনার পরই গ্রেটার বিরুদ্ধে মামলা দায়ের করল দিল্লি পুলিশ।

আরও পড়ুন:দিল্লি সামলে, বাংলার কথা ভাববেন: মোদি সরকারকে তোপ তৃণমূল সাংসদের 

যদিও দমে যাওয়ার পাত্রী নন, আন্তর্জাতিক মহলের জনপ্রিয় এই পরিবেশ আন্দোলনকারী। এদিন ফের এক টুইটে দিল্লি পুলিশকে পাল্টা দিয়ে তিনি লিখেছেন, ‘আমি এখনো কৃষকদের পাশেই দাঁড়িয়ে আছি। এবং সম্পূর্ণরূপে তাদের শান্তিপূর্ণ লড়াইকে সমর্থন জানাচ্ছি। কোনওরকম হুমকি বা কোন কিছুতেই আমি পিছিয়ে আসব না। নিজের সিদ্ধান্ত বদল করব না।’

Advt

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...