Thursday, June 25, 2026

দিল্লি সামলে, বাংলার কথা ভাববেন: মোদি সরকারকে তোপ তৃণমূল সাংসদের 

Date:

Share post:

সিঙ্ঘু সীমান্তে কৃষক আন্দোলন নিয়ে সংসদে সুর চড়ালেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Bryan)। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এসে কৃষকদরদী বলে প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, সংসদে (Parliament)সেই প্রসঙ্গ টেনে তৃণমূলের (Tmc) রাজ্যসভার দলনেতার ডেরেক বলেন, “আগে দিল্লি সামলান, তার পর বাংলার কথা ভাববেন”। একই সঙ্গে কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ প্রসঙ্গেও নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ করেন ডেরেক।

তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানায় দু’মাসেরও বেশি সময় ধরে অবস্থান-বিক্ষোভ চালাচ্ছেন কৃষকরা। বৃহস্পতিবার, রাজ্যসভায় এই ইস্যুতে আলোচনার আগে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক ভাষণে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে ডেরেক বলেন, “এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলেছি, যখন ছোট ছোট স্বাধীনতার জন্যও সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। মাইক্রোফোন এবং টিভির সম্প্রচার বন্ধ না করে বা সাংসদদের অধিবেশন থেকে বাইরে না বের করে দেওয়াকে প্রাপ্তি বলে ধরতে হয়“।

 

কৃষক আন্দোলনকে অনেক প্রবাসী ভারতীয় সমর্থন জানাচ্ছেন। এমনকী, অনেক বিদেশী তারকাও আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কিন্তু এর কড়া সমালোচনা করেছে কেন্দ্র। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অন্য কোনও দেশের মাথা ঘামানোর প্রয়োজন নেই বলে মনোভাব ব্যক্ত করে বিজেপি (Bjp) সরকার। এই বিষয় নিয়েও মোদির বিরুদ্ধে কটাক্ষ করেন ডেরেক। তিনি প্রশ্ন তোলেন, ‘‘এখন আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ায় আমরা ক্ষুব্ধ হচ্ছি, কিন্তু কে বলেছিলেন, ‘আব কি বার ট্রাম্প সরকার’? এখন বলা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ!‘‘

 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রচারে এসে কিশান নিধি যোজনা চালু না করা নিয়ে ক্রমাগত শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে পদ্ম শিবির। এই কৃষক আন্দোলনকে হাতিয়ার করে দিল্লি সামলে, বাংলা সামলানোর কথা বললেন তৃণমূল সাংসদ।

Advt

 

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...