Thursday, June 4, 2026

খুশির জোয়ার শেয়ারবাজারে, সেনসেক্সের পাশাপাশি নয়া রেকর্ড গড়লো নিফটিও

Date:

Share post:

🔹সেনসেক্স ৫০,৬১৪.২৯ (⬆️ ০.৭১%)

🔹নিফটি ১৪,৮৯৫.৬৫ (⬆️ ০.৭১%)

দূঃসময় কাটিয়ে কেন্দ্রের বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই চাঙ্গা হয়ে উঠল দেশের শেয়ারবাজার। দেশের অর্থনৈতিক(economy) বৃদ্ধি ঘটাতে বিদেশি বিনিয়োগ ও আমদানি শুল্ক কমানোর মতো একাধিক সিদ্ধান্তের জেরে শেয়ারবাজারে কার্যত খুশির জোয়ার। বুধবারই ৫০ হাজারের গণ্ডি পার করে নতুন রেকর্ড গড়েছিল সেনসেক্স। তবে বৃহস্পতিবার পুরনো রেকর্ড ভেঙে ফের নয়া রেকর্ড গড়লো দেশের শেয়ারবাজার। সেনসেক্সের পাশাপাশি এদিন রেকর্ড গড়েছে নিফটিও। দিনের শেষে দেখা গেল কার্যত শিখর ছুঁয়ে ৩৫৮.৫৪ পয়েন্ট বেড়েছে সেনসেক্স(Sensex)। পাশাপাশি ১০৫.৭০ পয়েন্ট বেড়েছে নিফটিও(Nifty)।

সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট একের পর এক নয়া ঘোষণার ফলে ধীরে ধীরে বাড়তে শুরু করে সেনসেক্সের সূচক। সেই ধারা অব্যাহত রেখে বৃহস্পতিবারও খুশির হাওয়া বইছিলো দালাল স্ট্রিটে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৫৮.৫৪ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৬১৪.২৯।

আরও পড়ুন:প্রাইমারি টেটে ঠিক ভাবে মানা হয়নি এনসিটিই-এর নিয়ম, ক্ষোভ পরীক্ষার্থীদের

থেমে ছিল না নিফটিও। বাজার খোলার সঙ্গে সঙ্গেই হুড়মুড়িয়ে বাড়তে থাকে এনএসই নিফটি (NSE Nifty)র সূচকও। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ১০৫.৭০ পয়েন্ট বা ০.৭১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৮৯৫.৬৫। রিপোর্ট বলছে, ব্যাংকিং সেক্টর, অটোমোবাইল, আইটি সহ একাধিক ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে এদিন।

Advt

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...