Friday, May 15, 2026

১১ হাজার কোটি দিয়ে ছয়টি এলএনজি ট্যাংকার কিনবে বাংলাদেশ

Date:

Share post:

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিকুইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) পরিবহনের লক্ষ্যে বড় আকারের ছয়টি এলএনজি ট্যাংকার/ক্যারিয়ার কিনতে করতে যাচ্ছে। অষ্টম পঞ্চবার্ষিকী

পরিকল্পনা (২০২১-২৫), রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ এবং ব্লু-ইকোনমি (সুনীল অর্থনীতি) ধারণার আলোকে বিএসসি ছয়টি জাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে।

ছয়টি ট্যাংকারের ধারণ ক্ষমতা প্রায় প্রতিটি ১,৪০,০০০ ঘন মিটার করে দু’টি, প্রায় প্রতিটি ১,৭৪,০০০ ঘন মিটার করে দু’টি এবং প্রায় প্রতিটি ১,৮০,০০০ ঘন মিটার করে দু’টি। ছয়টি ট্যাংকার ক্রয়ে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০,৬০২ কোটি টাকা। ১,৪০,০০০ ঘন মিটার ধারণ ক্ষমতার দু’টির মূল্য ৩,৫৪২ কোটি, ১,৭৪,০০০ ঘন মিটার ধারণ ক্ষমতার দু’টির মূল্য ৩,৫৩০ কোটি এবং ১,৮০,০০০ ঘন মিটার ধারণ ক্ষমতার দু’টির মূল্য ৩,৫৩০ কোটি টাকা।

মহেশখালী দ্বীপের নিকট দেশের দু’টি এলএনজি টার্মিনাল এবং এক/একাধিক স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের প্রেক্ষিতে এলএনজি ট্যাংকার ক্রয়ের প্রকল্প গ্রহণ করা হয়। জাহাজগুলো দিয়ে বছরে প্রায় ১৯ মিলিয়ন ঘন মিটার (৬.৭১ মিলিয়ন টন) এলএনজি পরিবহন করা সম্ভব হবে। এলএনজি পরিবহন, পরিচালনা ও ব্যবস্থাপনায় বিএসসি তথা রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা হ্রাস পাবে। জ্বালানি নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত হবে। মেরিটাইম সেক্টরে দক্ষ লোকবল সৃষ্টিসহ চাকরির সুযোগ তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। কয়েকটি দেশের ১৪টি প্রতিষ্ঠান এলএনজি ট্যাংকার সংগ্রহে আর্থিক সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।

Advt

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...