Thursday, June 25, 2026

‘ভারতরত্ন’ দেওয়ার দাবি বন্ধ করুক নেটিজেনরা, কেন বললেন সমাজসেবী টাটা?

Date:

Share post:

#BharatRatnaForRatanTata। এই মূহুর্তে টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে ‘ভারতরত্ন ফর রতন টাটা’। দাবি উঠছে টাটা সন্স গ্রুপের চেয়ারম্যান রতন টাটাকে ‘ভারতরত্ন’ দেওয়ার। সেই দাবিকে কার্যত বন্ধ করার বার্তা দিয়েছেন খোদ টাটা গ্রুপের চেয়ারম্যান তথা সমাজসেবী। তিনি অনুরোধ জানিয়েছেন নেটিজেনদের কাছে, এই দাবি জানানোর কোনও দরকার নেই। তিনি ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরে গর্বিত।

টাটাকে ‘ভারতরত্ন’ দেওয়া উচিত এ দাবি সর্বপ্রথম তোলেন মোটিভেশনাল স্পিকার ড. বিবেক ভিন্দ্রা। শুক্রবার তিনি টুইটারে দাবি করেন, “দেশের প্রতি অবদানের জন্য রতন টাটাকে সর্বোচ্চ অসামরিক পুরস্কার ‘ভারতরত্ন’ দেওয়া উচিত।” এই দাবি জানিয়ে তিনি শুরু করেন #BharatRatnaForRatanTata এই হ্যাশট্যাগটি। কিছুক্ষণের মধ্যে সেটি ট্রেন্ডিং হয়ে যায়। বিবেকের সঙ্গে সহমত হন বহু নেটিজেন। এরপরই শনিবার সকালে রতন টাটা টুইট করে সকলকে অনুরোধ করেন, এমন দাবি তোলা বন্ধ করুন নেটিজেনরা। তিনি লেখেন, “একটি অ্যাওয়ার্ডের দাবিতে সোশ্যাল মিডিয়ার একাংশের আবেগকে আমি সম্মান জানাচ্ছি। আমার বিনীত অনুরোধ, এই ধরনের প্রচার বন্ধ হোক। আমি ভাগ্যবান যে, ভারতীয় হিসেবে দেশের উন্নতি ও সমৃদ্ধির পথে একজন অংশীদার হতে পেরেছি।”

রতন টাটা একজন বিখ্যাত শিল্পপতি হওয়ার পাশাপাশি তিনি একজন সমাজসেবীও। গত বছরের মার্চে করোনা মোকাবিলায় তাঁর সংস্থা টাটা ট্রাস্টের তরফে ৫০০ কোটি টাকা অনুদান দেওয়া হয়। পরে আরও ১ হাজার কোটি টাকার অনুদানের কথা ঘোষণা করেন রতন টাটা। কিছুদিন আগে টাটা সন্স গোষ্ঠীর এক অসুস্থ প্রাক্তন কর্মচারীর বাড়িতে হঠাৎই চলে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-৫০ হাজার সশস্ত্র বাহিনী, জলকামান নিয়ে কৃষকদের ‘চাক্কা জ্যাম’-এর মোকাবিলায় পুলিশ

Advt

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...