Thursday, May 14, 2026

এটা কি চলছে রাজ্যে? সিন্ডিকেট রাজ্যবাসীর স্বাধীনতা কেড়ে নিচ্ছে? ফের বিস্ফোরক রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যসরকারের বিরুদ্ধে সরব হওয়া নতুন কিছু নয় । রাজ্যসরকার বনাম রাজ্যপাল পশ্চিমবঙ্গে আর নতুন ঘটনা নয়। হর রোজই কোনও না কোনো ইস্যুতে রাজ্যপাল রাজ্যসরকারকে তুলোধোনা কর‍রন। ব্যতিক্রম হলো না শনিবারও। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি রাজনীতির প্রসঙ্গ তুলে আনলেন। এদিন সেন্ট জেভিয়ার্স কলেজের নিউটাউন ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সমাবর্তন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সস্ত্রীক যোগ দেন রাজ্যপাল। সেখানে তিনি তুলে আনেন সিন্ডিকেট প্রসঙ্গ। ভোটের মুখে এবার সিন্ডিকেট (Syndicate) নিয়ে রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তিনি বলেন, ‘গণতন্ত্রে স্বাধীনতার সঙ্গে আপস করা যায় না। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারাটাই স্বাধীনতা। সিন্ডিকেটের কারণে সেই অধিকার খর্ব হচ্ছে।’

সাংবাদিকদের সামনে সিন্ডিকেট নিয়ে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। রাজ্যপালের অভিযোগ, ‘দু’টি ইট এবং এক বস্তা সিমেন্ট কিনতে গেলেও আপনি নিজের ইচ্ছায় কিনতে পারবেন না। আপনাকে সিন্ডিকেট ধরে চলতে হবে। এটা কি চলছে রাজ্যে?’ ‘সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী, এমনকী শিল্পপতিরাও নিজের ইচ্ছায় চলতে পারছেন না’। সংবাদমাধ্যমকে তাঁর পরামর্শ, ‘আপনারা সবকিছু দেখান। সরকারের ঠিক করে দেওয়া বিষয় শুধু দেখাবেন না। সবার চোখ খুলে দিন।’  রাজ্যে বাণিজ্য সম্মেলন হচ্ছে। কিন্তু  বিনিয়োগ কি আসছে? এদিন কার্যত সেই প্রশ্ন তুলে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, ‘বাণিজ্য সম্মেলন করে রাজ্যে কত বিনিয়োগ এল তা তুলে ধরুন।’  শুধু তাই নয়, নিরপেক্ষ থাকার বার্তা দিয়ে ফের একবার সরকারি কর্মীদের সতর্ক করে দেন তিনি।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...