Saturday, March 14, 2026

প্রয়াত প্রাক্তন টেনিস তারকা আখতার আলি

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ভারতীয় টেনিস তারকা আখতার আলি ( akhtar ali) । মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন আখতার আলি। শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়ের বাড়িতে যান তিনি। গভীর রাতে মৃত্যু হয় তাঁর। পঞ্চাশ ও ষাটের দশকে ভারতীয় ডেভিস কাপের নিয়মিত সদস্য ছিলেন কলকাতার ছেলে আখতার আলি। ১৯৫০ সালে ডেভিস কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। সিঙ্গলস এবং ডাবলস দু’ধরনের টেনিসেই খেলেছিলেন আখতার। জয়দীপ মুখোপাধ্যায়, প্রেমজিত লাল, নরেশ কুমারদের সঙ্গে খেলেছিলেন তিনি। ১৯৫৫ সালে যুব জাতীয় চ্যাম্পিয়ন জয়ী হয়েছিলেন আখতার। যুব উইম্বলডনেও সেমি ফাইনালেও খেলেছিলেন তিনি।

অবসরের পরও টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন আখতার আলি। তাঁর হাত থেকেই উঠে এসেছে লিয়েন্ডার পেজ, রমেশ কৃষ্ণনের মতো বেশ কিছু তারকা। আখতার আলির পুত্র জিশান আলিও ছিলেন টেনিশ খেলোয়ার। জিশান ছিলেন প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন। ডেভিস কাপে ভারতের কোচের দায়িত্ব রয়েছে জিশানের কাঁধে।

আরও পড়ুন:জল্পনার অবসান, অস্ট্রেলিয়ান ওপেনের জন‍্য প্রস্তুতি শুরু নাদালের

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...