Friday, May 15, 2026

বার্থ সার্টিফিকেট এবার অনলাইনে

Date:

Share post:

বার্থ সার্টিফিকেটের (Birth certificate) জন্য আর পৌর অফিসে (corporation office)গিয়ে লম্বা লাইন দিতে হবে না। ঘরে বসেই তা পেয়ে যাবেন । কারণ, জন্ম শংসাপত্রের জন্য এবার অনলাইন পরিষেবা (online service)শুরু করল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। কলকাতা পুরসভার নিজস্ব ওয়েবসাইটে (official website)গিয়ে নির্দিষ্ট অপশনে ক্লিক করলেই বার্থ সার্টিফিকেটের জন্য জন্য আবেদন করতে পারবেন। ফরম ফিলাপ করে অনলাইনে জমা করতে হবে। সেখানেই জানিয়ে দেওয়া হবে কবে সেই শংসাপত্র হাতে পাওয়া যাবে ।

ভিড় এবং ভোগান্তি এড়িয়ে নগরবাসীকে কীভাবে সরকারি পরিষেবা দেওয়া যায় তা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবনা চিন্তা করছিল কলকাতা পুরসভা। মাত্র দিনকয়েক আগেই পুরসভার তরফে জানানো হয়, এবার থেকে ট্রেড লাইসেন্সের জন্যও আবেদন করা যাবে অনলাইনে। আর তারপরেই সিদ্ধান্ত নেওয়া হলো যে বার্থ সার্টিফিকেটও অনলাইনে দেওয়া হবে ।

Advt

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...