Monday, March 23, 2026

সকালে বামেদের বাইক মিছিল , দুপুরে জোট নিয়ে আলিমুদ্দিনে বৈঠক

Date:

Share post:

ফের পথে বামেরা। রবিবার সকালে নবান্ন অভিযানের(nabanna movement) সমর্থনে বামেদের বাইক মিছিল(bike rally) হয়। বাইক মিছিল এর উদ্বোধন করেন বামনেতা বিমান বসু(CPM leader Anil bimaan Basu)। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় টালিগঞ্জে।

এদিকে বাম-কংগ্রেস জোটে সামিল হতে চেয়ে চিঠি দিয়েছে আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট।

আব্বাস সিদ্দিকির চিঠি নিয়ে রবিবার আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক হওয়ার কথা। সেই সঙ্গে বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট নিয়েও আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠক হওয়ার কথা। এদিন সিপিএমের রাজ্য দফতরে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। জোটের বৈঠকে রয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

জানা গিয়েছে, আব্বাস সিদ্দিকির দল ৪০টি আসনেই লড়াই করতে চায় । এই বিষয়টি নিয়েও আজ বাম-কংগ্রেস নেতৃত্বের মধ্যে আলোচনা হবে বলে সূত্রের খবর। সিদ্দিকি নিজের দলকে জোটসঙ্গী করার আর্জি জানিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন।

Advt

Related articles

বিজেপিকে বুড়ো আঙুল: পুদুচেরিতে একা লড়বে বিজয়ের TVK

বিরোধী দল পরিচালিত রাজ্যগুলি যে কোনও উপায়ে দখল করার রাজনীতি বিজেপি (BJP) প্রতি নির্বাচনে (Election 2026) করে এসেছে।...

অবশেষে ফিরছেন রুপোলি পর্দায়, তেলুগু ছবিতে ‘কামব্যাক’ অনুষ্কার

মা হওয়ার পর থেকে বড়পর্দা থেকে দূরেই ছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma) । তবে এবার পর্দায় ফিরছেন বিরাট...

শিকেয় ডবল ইঞ্জিন ছত্তিশগড়ের রক্ষণাবেক্ষণ: রোপওয়ে ছিঁড়ে মৃত ১, আহত ৬

ডবল ইঞ্জিন ছত্তিশগড়ে (Chhattisgarh) ফের পরিষেবা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠল এক মর্মান্তিক দুর্ঘটনার কারণে। খাল্লারি মাতা মন্দিরে...

IPL: আকাশদীপের বিকল্প পেয়ে গেল কেকেআর, বাড়তি দায়িত্বে গ্রিন!

হর্ষিত রানার পর আকাশদীপ, কেকেআর (KKR) পাচ্ছে না তাদের সেরা দুই ভারতীয় বোলারকেই। আইপিএল (IPL) শুরুর আগেই কেকেআরের...