Thursday, June 25, 2026

এবার মাতৃভাষা নিয়ে সরব বলিউড অভিনেতা অনুপম খের

Date:

Share post:

এখন মাতৃভাষার থেকেও অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় ইংরেজিকেই। আর এখানেই আপত্তি বলিউড অভিনেতা অনুপম খেরের। তাঁর কথায়, ইংরাজি না জানলে লজ্জা পাওয়ার কিছুই নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মাতৃভাষা নিয়ে কথা বলতে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে। তিনি বলেন, “আমাদের পাঠ্যবইগুলি ব্রিটিশরা লিখেছিলেন। কোন ইংরাজি শব্দ কীভাবে বলা হবে চিন, জাপানের মত দেশগুলি এগুলিকে পাত্তা দেয় না। আমার মনে হয় হিন্দি মাধ্যমের ছাত্রছাত্রীরা অনেক বেশি বুদ্ধিমান হয়। তাঁরা অনেক কিছু করতে চায়।” তিনি আরও বলেন, “অস্ট্রেলিয়ার বিপক্ষে যে দলটি ক্রিকেট ম্যাচ জিতেছিল তাতে দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন লোক রয়েছে। এমনকী ধোনিও ছোট শহর থেকে এসেছেন। আমেরিকান এবং ব্রিটিশরা আমাদের এভাবেই হীন করেছে।”

নিজের স্কুল জীবন প্রসঙ্গে এদিন অভিনেতা বলেন, ” আমি হিন্দি মিডিয়ামে পড়েছি। আমিতো পঞ্চম শ্রেণি থেকে এবিসিডি পড়েছি। আমি আমার জীবন থেকে শিক্ষা নিয়েছি। নির্দিষ্ট একটা ভাষা না বলতে পারায় লজ্জার কিছু নেই। পাঁচতারা হোটেলগুলিতে গেলে আমরা লজ্জাই পাই, নিজেদের হীন ভাবি। সোশ্যাল মিডিয়া আমাদের হীন প্রতিপন্ন করে। আমাদের খাঁটি হতে হবে।”

আরও পড়ুন : উত্তরাখণ্ডের যোশীমঠে তুষারধস, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল, নিখোঁজ ১৫০

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...