Wednesday, June 24, 2026

উত্তরাখণ্ডের যোশীমঠে তুষারধস, ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দল, নিখোঁজ ১৫০

Date:

Share post:

যোশীমঠে তুষারধস। ফিরল ৮ বছর আগের কেদারনাথের স্মৃতি। মেঘ ভাঙ্গা বৃষ্টিতে তুষারধস যোশীমঠে। আচমকা ধৌলিগঙ্গা নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ৪ টি বিপর্যয় মোকাবিলা দল পৌঁছেছে ঘটনাস্থলে। উদ্ধারকাজে নেমেছে আইটিবিপি এসডিআরএফ-এর জওয়ানরা। সূত্রের খবর, নিখোঁজ প্রায় ১৫০ জন। ভয়াবহ পরিস্থিতি উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ড সরকার জারি করেছে হেল্পলাইন নম্বর, ৯১১৩৫২৪১০১৯৭/৯১১৮০০১৮০৪৩৭৫/৯১৯৪৫৬৫৯৬১৯০।

জানা যাচ্ছে, বেশ কয়েকটি হিমবাহের ক্ষতি হয়েছে। খালি করা হচ্ছে আশেপাশের গ্রাম। ক্ষতিগ্রস্ত ঋষি গঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র। চামোলি জেলার তপবনেও ক্ষয়ক্ষতি। হরিদ্বারে বাড়তে পারে জলস্তর। সূত্রের খবর, দু আড়াই ঘন্টা পর জলস্তর নামতে পারে বলে। কিন্তু বিকেলের দিকে হরিদ্বারে বাড়তে পারে জলস্তর। ইতিমধ্যে ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

ভেঙে গিয়েছে দুটি জলবিদ্যুৎ প্রকল্প। নির্মীয়মান বাঁধে কাজ করছিলেন শ্রমিকরা। হরিদ্বার, দেরাদুন, ঋষিকেশ পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বেশ কয়েকটি হিমবাহেরও ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে আনা হয়েছে বেশ কয়েকটি হেলিকপ্টার। নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

কয়েকজনের ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নন্দাদেবীর হিমবাহ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে। পর্যটকদের মধ্যে আতঙ্ক বেড়ে গিয়েছে। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও।

আরও পড়ুন-মোদি সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে ফের আত্মঘাতী এক কৃষক

Advt

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...