Wednesday, June 24, 2026

প্রধানমন্ত্রীর সফরের আগেই উত্তপ্ত হলদিয়া, ছেঁড়া হল ফ্লেক্স, কোথাও বাসে ইটবৃষ্টি

Date:

Share post:

বঙ্গে রাজনীতির পারদ চড়িয়ে রবিবার সরকারি অনুষ্ঠানে হলদিয়া আসছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। যদিও তার আগেই উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর। কোথাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্লেক্স ছেড়ার অভিযোগ উঠল তো কোথাও বিজেপি(BJP) কর্মীদের বাসে চলল ইট বৃষ্টি। সবমিলিয়ে রবি সকালে উত্তপ্ত হয়ে উঠলো মেদিনীপুর(Medinipur)। বিজেপির তরফে এই প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের(TMC) দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। পাশাপাশি এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বলে মন্তব্য করেছে তৃণমূল।

আরও পড়ুন:করোনা ভ্যাকসিন নিতে অনিচ্ছুক স্বাস্থ্যকর্মীরাই, চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে এদিন নন্দকুমার হাইরোডের ধারে একাধিক ফ্লেক্স লাগানো হয় নরেন্দ্র মোদির। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই সমস্ত ফ্লেক্স ছেড়ে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে বিজেপি তোলা এই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। পাশাপাশি হলদিয়াতে প্রধানমন্ত্রী সভায় যাওয়ার পথে ধর্মা এলাকায় একটি বাসে ব্যাপক ইট বৃষ্টির অভিযোগ উঠেছে। ইটের আঘাতে তিন বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। প্রধানমন্ত্রীর সভার আগে নন্দীগ্রামের কমলপুরেও বিজেপির প্রস্তুতি সভায় দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে যার জেরে ৫ বিজেপি কর্মী আহত হয়েছেন। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনাতেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। এই ঘটনা তৃণমূলের কোনও হাত নেই বলে দাবি করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী সবার আগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর।

Advt

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...