Monday, March 16, 2026

শাসকদলের কর্মিসভায় পঞ্চায়েতের প্রধানের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন সাংসদ কল্যাণ

Date:

Share post:

কোন্নগরে শাসকদলের কর্মিসভায় কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।
সাংসদের সাফ কথা, কানাইপুরের শুধু আচ্ছেলাল জিতবেন আর বিধায়ক-সাংসদরা হারবেন তা চলবে না।। তিনি বলেন, ‘লোকসভা ভোটে আমি সেখানে হেরেছি, বিধানসভা ভোটে আমাকে চার হাজার ভোটে জেতাতে হবে।’ আচ্ছেলাল তখন জানিয়ে দেন, আজকেই দায়িত্ব ছেড়ে দিতে চান।’

আরও পড়ুন- উত্তরাখণ্ড তুষারধস: রুদ্ধশ্বাস উদ্ধারকার্যে বাঁচল ১৬ প্রাণ, এখনও নিখোঁজ ১৭০
অনুষ্ঠান শেষে কল্যাণ বলেন, ‘কারও কাছে মাথা নত করব না।’ অন্যদিকে আচ্ছেলালের বক্তব্য, উনি কড়া ভাষায় কথা বললে আমি ফুলের মালা পরাব না।
বেশ কিছুক্ষণ এই পারস্পরিক দোষারোপের পালা চলে। এরপরই কর্মিসভা থেকে বেরিয়ে যান পঞ্চায়েত প্রধান। তাঁর বিস্ফোরক অভিযোগ, হুগলি জেলায় তৃণমূলকে শেষ করার দেওয়ার চক্রান্ত করছেন সাংসদ।
এদিন কোন্নগরের রবীন্দ্রভবনে এই কর্মিসভার আয়োজন করেছিল তৃণমূল (TMC)। মঞ্চে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), তৃণমূলের হুগলির সভাপতি দিলীপ যাদব-সহ জেলার নেতা-নেত্রীরা। আর নিচে দর্শকাসনে বসেছিলেন কানাইপুর পঞ্চায়েতে প্রধান আচ্ছেলাল যাদব। ওই সভায় সাংসদ বক্তব্য রাখার সময়েই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে বসেন কানাইপুর পঞ্চায়েত প্রধান কে। যার নিট ফল, বচসায় জড়িয়ে পড়েন দুজনে।

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...