Thursday, May 14, 2026

উত্তরাখণ্ডের তুষারধস : মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

Date:

Share post:

উত্তরাখণ্ডের তুষারধসের পর কেটেছে দু’দিন। বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া খবরে, ২৮ টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে বলে জানা যাচ্ছে। যারা রবিবার থেকে নিখোঁজ, যারা সুড়ঙ্গে আটকে রয়েছেন তাঁদের ক্রমশই বেঁচে থাকার সম্ভাবনা কমছে। নিখোঁজ এখনও ১৯৭ জন।

সরকারি সূত্রে খবর, তপোবনের একটি সুড়ঙ্গে এখনও ৩৯জন আটকে রয়েছেন৷ ভারতীয় সেনা, আইটিবিপি এবং এনডিআরএফ-এর যৌথ বাহিনী সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে৷ ওই সুড়ঙ্গে জলবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের পাশাপাশি বেশ কয়েকজন আধিকারিকও আটকে পড়েছেন বলে জানা যাচ্ছে। আরও জানা গিয়েছে, এনটিপিসি-র প্ল্যান্টে কর্মরত ১৪৮ জন শ্রমিক এবং ঋষিগঙ্গায় কর্মরত ২২ জন শ্রমিকের এখনও কোনও খোঁজ নেই৷ উদ্ধারকারী দল সুড়ঙ্গের প্রায় ১০০ মিটার ভিতরে পৌঁছতে সক্ষম হলেও কাদা মাটি এবং জলের জন্য ফিরে আসতে বাধ্য হয়৷

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতও সোমবার ফের যোশীমঠ পরিদর্শনে যান। এরপর এক সর্ভারতীয় সংবাদ সংস্থাকে তিনি জানান, ‘সেনা, জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী মিলে উদ্ধারকাজ চালাচ্ছে৷ তপোবনের সুড়ঙ্গের ১৩০ মিটার গভীরে পৌঁছতে সক্ষম হয়েছে সেনাবাহিনী৷ আটকে থাকা মানুষের কাছে পৌঁছতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে৷ আটকে থাকা মানুষদের যত দ্রুত সম্ভব উদ্ধার করার সবরকম চেষ্টা চালানো হচ্ছে৷’

আরও পড়ুন-মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে প্রথম ফোনালাপ নরেন্দ্র মোদির

Advt

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...