Tuesday, April 28, 2026

বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানি-ধর্ষণের চেষ্টার অভিযোগ দলেরই নেত্রীর

Date:

Share post:

বিজেপির বিরুদ্ধে বিজেপির অভিযোগ এবং বিস্ফোরক অভিযোগ। বাঁকুড়া জেলা সভাপতি সুজিত অগাস্তির নামে মহিলা মোর্চার প্রাক্তন সম্পাদক অমিতা মুখোপাধ্যায় সরাসরি শ্লীলতাহানির অভিযোগ আনলেন। শুধু তাই নয় ধর্ষণের চেষ্টার অভিযোগও করলেন। আর এই নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল। এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস বলছে, এরাই বাংলার সংস্কৃতির কথা বলে। এরাই সোনার বাংলা করবে!

একটি ভিডিও প্রকাশ করেছেন বিজেপির বাঁকুড়া মহিলা মোর্চার প্রাক্তন সেক্রেটারি। ওই ভিডিওতে অমিতা জানিয়েছেন, “আমি দীর্ঘদিন ধরে এই ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছি এবং এখনও করছি। আমি বিষ্ণুপুর জেলার মহিলা মোর্চার জেলার সেক্রেটরি ছিলাম। কিন্তু এখন কোনও পদে আমায় সুজিত দা রাখেননি। আমি সুজিত দা কে বলেছিলাম, কিন্তু সুজিত দা আমাকে এরজন্য কুপ্রস্তাব দিয়েছিলেন। এরপর আমার বাড়িতে এসেও জোরপূর্বক শারীরিক সম্পর্ক কথা বলেন। এবং শারীরিক নির্যাতনও করেন। এরপর আমি অমিতাভ দাকে (রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তী) বলেছিলাম আমাকে কোনও পদে রাখার জন্য, সুজিত দাকে বলে দেওয়ার জন্য। এই কথা সুজিত দা আমায় অপমান করে। এবং অশ্লীল কথা বলে আমাকে আর অমিতাভ দা কে নিয়ে। আমার অনুরোধ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁর কাছে এর যেন সঠিক বিচার হয়।”

যদিও বাঁকুড়া জেলা সভাপতি সুজিত অগাস্তি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন।

আরও পড়ুন-মীরজাফরদের ক্ষমা করবেন না: মুর্শিদাবাদের সভা থেকে বার্তা মমতার

Advt

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...