Tuesday, May 19, 2026

টানা রেকর্ড গড়ে এবার মৃদু ধাক্কা খেল দেশের শেয়ারবাজার

Date:

Share post:

🔹সেনসেক্স ৫১,৩২৯.০৮ (⬇️ -০.০৪%)

🔹নিফটি ১৫,১০৯.৩০ (⬇️ -০.০৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫১০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মঙ্গলবার মৃদু ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল গতকালের তুলনায় মাত্র ১৯ পয়েন্ট নামেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। তবে এই সামান্য প্রথমে উদ্বেগের কিছু দেখছেন না বিনিয়োগকারীরা। আগামীতে শেয়ারবাজার আরো চড়তে পারে বলে আশা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১৯.৬৯ পয়েন্ট বা -০.০৪ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫১,৩২৯.০৮। এনএসই নিফটি (NSE Nifty) -৬.৫০ পয়েন্ট বা -০.০৪ শতাংশ নেমে হয়েছে ১৫,১০৯.৩০। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তাতে এই সামান্য পতনে খুব একটা বিচলিত হচ্ছেন না বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানি-ধর্ষণের চেষ্টার অভিযোগ দলেরই নেত্রীর

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...