Tuesday, June 23, 2026

স্কুল খুললেও এখনই বাড়ছে না ফি!

Date:

Share post:

করোনা মহামারির পর নিউ নর্মালে দীর্ঘদিন বাদে আগামী ১২ তারিখ খুলছে এই শিক্ষাবর্ষ। ৩১ মার্চ পর্যন্ত স্কুলের ফি বাড়ানো হবে না বলে জানিয়েছে শহরের অধিকাংশ স্কুল কর্তৃপক্ষ।
রামমোহন মিশন স্কুল থেকে দক্ষিণ কলকাতার সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ এখনই ফি না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানিয়েছেন, কোভিড পরিস্থিতির জন্য অনেক অভিভাবকেরই জীবন ও জীবিকা নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই হাইকোর্টের নির্দেশে ৩১ মার্চ পর্যন্ত যে ছাড় দেওয়া আছে, সেই ছাড়ই চলবে।
অভিভাবকদের সংগঠন ‘ইউনাইটেড গার্ডিয়ান্স অ্যাসোসিয়েশন’-এর রাজ্য সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্যের অভিযোগ, কয়েকটি স্কুল এখনও হাইকোর্টের নির্দেশ না মেনে আগের হারেই ফি নিচ্ছে। যে সমস্ত পরিষেবা স্কুল এখন দিচ্ছে না, তার ফি-ও নেওয়া হচ্ছে।এর জন্য মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেবেন তারা।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...