Thursday, May 14, 2026

ভোটবাজারে নাট্যোৎসব: জমজমাট উত্তর চব্বিশ পরগনা

Date:

Share post:

দীর্ঘ লকডাউন (Lockdown) ও তারপরে কোভিডের (Covid) বিধি-নিষেধের ফলে বিনোদন জগতে যথেষ্ট প্রভাব পড়ে। নিউ নর্মালেও (New Normal) নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার বিষয়ে নিষেধাজ্ঞা বহাল থাকায় দীর্ঘদিন রঙ্গমঞ্চের পর্দা ওঠেনি। দুর্গাপুজোর পর থেকে পরিস্থিতির কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। নাটক (Theater) ফিরছে মঞ্চে। এতে খুশি দর্শকরা, একইসঙ্গে স্বস্তিতে নাট্যকর্মীরাও।

 

এই শীতের মরসুমে ঘুরে বেড়ানো , পীঠে-পুলি ও নলেন গুড়ের পায়েসের আনন্দ নেওয়ার পাশাপাশি নাটক দেখার অভ্যাস বাঙালীর বহুদিনের। শীতকালে কলকাতা-সহ পশ্চিমবঙ্গ ব্যাপী বহু নাট্যোৎসবের আয়োজন করা হয়। এবছর তার কিছুটা ব্যতিক্রম হলেও, ৩১ ডিসেম্বর থেকে নেতাজিনগর সরস্বতী নাট্যশালার ‘সরস্বতী নাট্যোৎসবে’র চতুর্থবর্ষের প্রথম পর্যায়ে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মতো।

এই নাট্যোৎসবের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় অনুষ্ঠিত হতে চলেছে ১৪ ফেব্রুয়ারি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের ‘অমল আলো’ মঞ্চ ও ২১ ফেব্রুয়ারি গোবরডাঙার ‘শিল্পায়ন স্টুডিও’ থিয়েটারে।

অঙ্গন বেলঘরিয়া প্রযোজিত ‘ফিরে পাওয়া’ ও সবুজ সাংস্কৃতিক কেন্দ্র প্রযোজিত ‘বৃষ্টি’ থাকছে অমল আলো মঞ্চে। অশোকনগর নাট্যমুখ প্রযোজিত ‘গান্ধারী’ ও উদীচী গোবরডাঙার নাটক ‘উড়োমেঘ’ থাকছে ২১ ফেব্রুয়ারি শিল্পায়ন স্টুডিও থিয়েটারে সন্ধে ৬টা থেকে। কোন শো-রই প্রবেশমূল্য থাকছে না। শীতের শেষবেলায় নাট্যোৎসব জমে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।

আরও পড়ুন-ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়ার ঘোষণা করে বাম-কংগ্রেসের উপর কৌশলী চাপ আব্বাসের

Advt

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...