Wednesday, March 18, 2026

দিও তিব্বার ‘ভয়ঙ্কর’ অভিযানে দুই বঙ্গসন্তান

Date:

Share post:

পিরপাঞ্জাল পর্বতমালার দিও তিব্বা শৃঙ্গ জয়ের লক্ষ্যে ২ বাঙালি। বিশেষজ্ঞদের মতে, পিরপাঞ্জাল পর্বতমালার দিও তিব্বার এই সময়টা ভয়ঙ্কর হতে পারে। খুব কঠিন যাত্রা হতে পারে।

দুই বাঙালি হলেন রুদ্রপ্রসাদ হালদার এবং রুদ্রপ্রসাদ চক্রবর্তী। পেশায় পশ্চিমবঙ্গ পুলিশের আধিকারিক রুদ্রপ্রসাদ হালদার ২০১৬ সালে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন। জানা গিয়েছে, দিও তিব্বা পাহাড়ের উপর একটি চওড়া বরফের আস্তরণ রয়েছে। বছরের অন্য সময় এই পথ খুব একটা দুর্গম না হলেও শীতের সময় খাড়াই ঢাল বেয়ে ওঠা রীতিমতো ভয়ঙ্কর বলেই দাবি করেছেন পর্বতারোহীরা।

গত শনিবার পিরপাঞ্জাল পর্বতমালার দিও তিব্বা শৃঙ্গ জয় করার লক্ষ্যে বেড়িয়ে পড়েছেন এই দুই বঙ্গ সন্তান। তাঁদের যাত্রার শুরুতেই পথে ‘কাঁটা’ হয়ে দাঁড়ায় খারাপ আবহাওয়া। অভিযান পিছিয়ে যায় দু’দিন। দুই বাঙালিকে প্রথম বেস ক্যাম্পে পৌঁছতে পেরোতে হবে চিকা, পাণ্ডুরপুরা, সেরি এবং তেন্তা অঞ্চলগুলি। অভিযানের প্রস্তুতি চলাকালীন রুদ্রপ্রসাদ হালদার জানিয়েছিলেন, গোটা পথে তাঁদের সবথেকে বড় চ্যালেঞ্জ শুকনো বরফ। যা তুষারঝড়ের সম্ভাবনাও বাড়িয়ে তোলে। মূলত জগৎ সুখ নালা রুট ধরেই শৃঙ্গ অভিযানের পথে এগোচ্ছেন দুই রুদ্রপ্রসাদ। তাঁদের সঙ্গে রয়েছেন একজন দক্ষ শেরপাও।

আরও পড়ুন-নজিরবিহীন! শেষমেশ খোঁজ মিলল পাষাণ হৃদয়ের

Advt

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...