Monday, June 8, 2026

এই ভোটটা আমার ভোট, প্রার্থী নয় চিহ্ন দেখে ভোট দিন: মমতা

Date:

Share post:

এই ভোটটা আমার ভোট- রায়গঞ্জের সভা থেকে প্রায় আগের সুরেই বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বুধবার, সভামঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন কে কোথায় প্রার্থী হচ্ছে দেখার দরকার নেই। তৃণমূল (Tmc) কংগ্রেস প্রার্থী তৈরি করে। সেই প্রার্থী হোক জেনে রাখবেন এটা আমার ভোট”।

ভোট যত এগোচ্ছে ততই প্রার্থী নিয়ে জল্পনা বাড়ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে রায়গঞ্জের (Raiganj) জনসভা থেকে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন ২৯৪ কেন্দ্রে মুখ তিনিই।

এদিন রায়গঞ্জে দলত্যাগীদের বারবার কটাক্ষ করেন মমতা। নাম না করে তিনি বলেন, “কিছু ভুঁইফোড়কে কাজ করতে পাঠিয়েছিলাম, আখের গুছিয়ে পালিয়েছে”।

ত্যাগী-ভোগীর তত্ত্ব তুলে ধরেন মমতা। বলেন, নিজেকে একজন কর্মী ভাবেন, মুখ্যমন্ত্রী নয়। “একটা রাজনৈতিক দল অনেক লোক নিয়ে হয়। আমি যদি মনে করি আমি বড়ো নেতা একা থাকব, এটা ভুল”। ক্ষমতার লোভে যাঁরা তৃণমূল ছেড়েছেন এই কথায় তাঁদেরই বার্তা দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল সুপ্রিমো জানান, যারা কাজ করে দল তাদের টিকিট দেয়। তৃণমূল মাথা নত করে টিকিট দেয় না।

রাজনৈতিক মহলের মতে, প্রার্থী দেখে নয়, চিহ্ন দেখে ভোট দিন বাংলার মানুষ- এটাই চান তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুন:হাথরাস কাণ্ডের ছায়া, গণধর্ষণের পর রাতের অন্ধকারেই পোড়ানো হল দেহ

Advt

Related articles

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...

২৫ দলের ইন্ডিয়া জোট বৈঠক: শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ ইস্যুতে ঐক্যমত

দেশের নির্বাচন সংক্রান্ত কারচুপিতে এবার দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে চলেছেন বিরোধী জোটের সদস্যরা। সেই সঙ্গে দেশের যুব...