Wednesday, May 13, 2026

কৃষক বিক্ষোভে দিল্লিকে চটিয়ে এবার মোদির কাছে ভ্যাকসিন চাইলেন ট্রুডো

Date:

Share post:

ভারতে চলতে থাকা লাগাতার কৃষক বিক্ষোভকে কেন্দ্র করে তাঁর টুইট নাড়িয়ে দিয়েছিল ভারত সরকারকে(Indian government)। কানাডার সেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে(Narendra Modi)। দুজনের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে পরে তা ট্যুইট করে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখান থেকেই প্রকাশ্যে এলো, ভারতের কাছ থেকে করোনা ভ্যাকসিন(Corona vaccine) চায় কানাডা(Kanada)।

ট্রুডোর সঙ্গে কথা বলার পর এদিন টুইট করে নরেন্দ্র মোদী লেখেন, আমার পরম বন্ধু কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর(Justin trudo) ফোন পেয়ে ভালো লাগলো। আমি তাকে জানিয়েছি, কানাডা ভারতের কাছে যে করোনা ভ্যাকসিন চেয়েছে তা পাঠানোর যথাসাধ্য ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী আরও লেখেন বিশ্ব উষ্ণায়ন ও চরম আর্থিক মন্দা থেকে বিশ্ব অর্থনীতিকে টেনে বের করতে পারস্পরিক বোঝাপড়া নিয়েও কথা হয়েছে দুজনের। কবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, অতীতের সমস্ত সংঘাত ভুলে গিয়ে ভারতে থেকে করোনা ভ্যাকসিন পেতেই এদিন মূলত ফোন করেছিলেন। পাশাপাশি কানাডাকে সেই ভ্যাকসিন দেওয়ার আশ্বাস দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:জোট আলোচনার আগেই মান্নান সাক্ষাৎ এড়ালেন আব্বাস, জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতে লাগাতার চলতে থাকা কৃষক বিক্ষোভ নিয়ে টুইট করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি দাবি করেন যেকোনো শান্তিপূর্ণ বিক্ষোভেই সমর্থন রয়েছে তাঁর। অবশ্য একবার নয় একাধিকবার এই টুইট করতে দেখা যায় ট্রুডোকে। যার জেরে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিল সাউথ ব্লক। যদিও সাউথ ব্লক পাল্টা বিবৃতি দিলেও থামতে দেখা যায়নি কানাডার প্রধানমন্ত্রীকে। কৃষক বিক্ষোভের অতীতকে পেছনে ফেলে চিড় ধরা সম্পর্ক এবার জুড়তে আগ্রহী হলেন ট্রুডো। ভ্যাকসিন চেয়ে ফোন করলেন নরেন্দ্র মোদিকে।

Advt

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...