Wednesday, June 24, 2026

জোট আলোচনার আগেই মান্নান সাক্ষাৎ এড়ালেন আব্বাস, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

জোট জটিলতা কাটছে না কোনওভাবে। বঙ্গ নির্বাচনে বাম কংগ্রেস এক হলেও কে কোথায় প্রার্থী দেবে তা নিয়ে জারি রয়েছে জোর সংঘাত। অবশ্য তারই মাঝে জোট আলোচনা আরো জোরদার ধাক্কা খেলো। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে বৈঠক এড়িয়ে গেলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি।‌মঙ্গলবার তার সঙ্গে কথা বলতে ফুরফুরাশরিফ গিয়েছিলেন মান্নান। যদিও সেই সময় বাড়ি ছিলেন না তিনি। ‌অবশ্য আব্বাস সিদ্দিকের সঙ্গে কথা না হলেও তা বসের ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে এসেছেন মান্নান।

রাজ্যের শাসক দলকে টক্কর দিতে এবারও জোট বেঁধে করার সিদ্ধান্ত নিয়েছে বাম কংগ্রেস। তবে তিন দফায় বাম ও কংগ্রেস মুখোমুখি বৈঠক করলেও সমস্যা সম্পূর্ণ সমাধান হয়নি। আলিমুদ্দিনের তাদের এই বৈঠকের ২৩০টি আসলে রফা হয়েছে বলে জানিয়েছে দু’পক্ষ। যদিও একাধিক আসনে জটিলতা থেকে গিয়েছে এখনও। এমন অবস্থায় এই দুই দলের পরবর্তী বৈঠক কবে হবে তা এখনো ঠিক হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অবশ্য বামেদের জানিয়েছেন সংসদের অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী বৈঠক হবে। ফলে ১৩ তারিখ অধিবেশন শেষ হচ্ছে। এরপর আগামী ১৬ তারিখ বাম কংগ্রেস বৈঠক হচ্ছে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:দেশে ‘সংখ্যালঘু’-র সংজ্ঞা কী? নোটিশ পাঠিয়ে কেন্দ্রের বক্তব্য তলব সুপ্রিম কোর্টের

বাম কংগ্রেসের সেই বৈঠকের আগেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকীর সঙ্গে কথাবার্তা বলে সমস্যা সমাধান চাইছিল বাম-কংগ্রেস দুই দল। এদিকে আসন্ন নির্বাচনকে মাথায় রেখে জোটে আমি হতে চেয়েছিল আব্বাস সিদ্দিকী বিমান বসুকে চিঠিও লেখেন তিনি। যদিও কংগ্রেসকে কোন চিঠি না দেওয়ায় মনঃক্ষুণ্ণ হন অধীর রঞ্জন চৌধুরী। রবিবারের বৈঠকে আব্বাস সিদ্দিকীর প্রসঙ্গ উঠলে এ বিষয়ে কোনও কথা বলতে চাননি অধীর। যদিও আব্বাসের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। মঙ্গলবার সেই আব্বাস কোন দিকে যেতে চায় তার একটি ধারণা তৈরি করতে ফুরফুরা শরীফের গিয়েছিলেন তিনি। তবে শেষপর্যন্ত মান্নানের সঙ্গে সাক্ষাত করলেন না আব্বাস। সূত্রের খবর এই ঘটনায় মান্নান রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন, এবার জোট আলোচনায় এর প্রভাব কতখানি পড়বে সেটাই দেখার।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...